Home আন্তর্জাতিক ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স
আন্তর্জাতিক

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স

Share
Share

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যা এ বছরের সবচেয়ে বড় অগ্নিকাণ্ডে রূপ নিয়েছে। অড অঞ্চলের লা হদুদ গ্রামের কাছে দাবানলের সূত্রপাত হয় এবং এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে—যার আয়তন প্যারিস শহরের থেকেও বড়।

দাবানলে পুড়ে মারা গেছেন এক বৃদ্ধ নারী, নিখোঁজ রয়েছেন আরও একজন। আগুনের তাণ্ডবে পাঁচটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে জোঁকিয়ের গ্রামের ৮০ শতাংশ এলাকা ছাই হয়ে গেছে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, আগুনে পুড়েছে বহু বাড়িঘর।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন অন্তত ১ হাজার ৮০০ দমকলকর্মী ও ৫০০টির বেশি যানবাহন। ধোঁয়ার কারণে সাতজন দমকলকর্মী শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন, এর মধ্যে দুজন হাসপাতালে ভর্তি এবং একজনের অবস্থা গুরুতর।

তীব্র বাতাস, অতিরিক্ত গরম ও শুকনো উদ্ভিদ আগুন ছড়িয়ে পড়ার গতি বাড়িয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসের এক মুখপাত্র দাবানলটিকে “নজিরবিহীন” বলে উল্লেখ করেছেন। এখন পর্যন্ত ২৫টি বাড়ি পুড়ে গেছে এবং আড়াই হাজারের বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন এবং সকলকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এলাকায় কম বৃষ্টিপাত ও পুরোনো আঙুরক্ষেত তুলে ফেলার ফলে দাবানলের ঝুঁকি বেড়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের বিষয়ে...

‘এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’, বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন

ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন...

Related Articles

চীনের শুল্ক ফাঁকিতে সহায়তা করেছে ৪০টির বেশি দেশ: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক এড়াতে চীনকে ৪০টির বেশি দেশ সহায়তা করেছে বলে দাবি...

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করেন পাকিস্তানের নাগরিকেরা। দেশটির ৯১ শতাংশ মানুষ ভারতের...

হরমুজ প্রণালিতে আমিরাতের দুই জাহাজে হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির...

ভারতে পাকিস্তানি শিল্পী নিষিদ্ধ, ধন্যবাদ দিলেন আতিফ

ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির শ্রোতাদের ভালোবাসা এখনো অটুট বলে...