Home সাম্প্রতিক মার্শাল আর্ট শেখানোর আড়ালে ‘ভিন্ন উদ্দেশ্য’, গ্রেপ্তার সেই নেতাকে স্থায়ী বহিষ্কার এনসিপির
সাম্প্রতিক

মার্শাল আর্ট শেখানোর আড়ালে ‘ভিন্ন উদ্দেশ্য’, গ্রেপ্তার সেই নেতাকে স্থায়ী বহিষ্কার এনসিপির

Share
Share

রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজীপুর মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ শাহকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে গুরুতর অভিযোগ ওঠায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব পদসহ দলের সব সাংগঠনিক দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত বলেন, গত তিন থেকে চার মাস ধরে আতাউল্লাহ শাহ গাজীপুরের বাইরে ছিলেন এবং এ সময়ে তিনি দলের কোনো কার্যক্রমে সক্রিয় ছিলেন না বা দলের সঙ্গে যোগাযোগও রাখেননি।

এর আগে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, যাত্রাবাড়ীর কোনাপাড়া বালুর মাঠ এলাকা থেকে আতাউল্লাহ শাহসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তারা মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ ও প্রশিক্ষণ দিচ্ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য, মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার অভিযোগটি পুলিশের দাবি। এ বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া এখনও চলমান এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তা ও উদ্বেগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে...

সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আগুনের সূত্রপাত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজ...

Related Articles

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি গ্রেপ্তার

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)...

সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকায় আটক

রাজধানীর গুলশান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী...

বিজেপি-কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ মিলে সীমান্তে ষড়যন্ত্র করছে: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...

ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগ লাশের রাজনীতি করে: আবিদ

আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)...

;