Home সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাশিয়ার তেল কিনবে ভারত
সাম্প্রতিক

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাশিয়ার তেল কিনবে ভারত

Share
Share
বিশ্বজুড়ে চলমান জ্বালানিসংকটের মধ্যে সমুদ্রে আটকে থাকা রাশিয়ার অপরিশোধিত তেল ব্যবহারের জন্য আরো ৩০ দিনের অস্থায়ী ছাড় দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। যুক্তরাষ্ট্রের দাবি, এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক তেলের বাজার স্থিতিশীল হবে এবং চীন যেন কম দামে এই তেল একচেটিয়া মজুদ করতে না পারে, তা নিশ্চিত করা যাবে।

তবে এই ঘোষণার পরপরই ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, আমেরিকার এই নিষেধাজ্ঞার ছাড় বা কড়াকড়ির ওপর ভারতের তেল আমদানি নির্ভর করে না; নিজেদের জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যিক লাভের কথা চিন্তা করেই ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে।

গত সপ্তাহে রাশিয়ার তেলের ওপর দেওয়া আগের ছাড়ের মেয়াদ শেষ হওয়ার পর, সোমবার (১৮ মে) মার্কিন ট্রেজারি বিভাগ নতুন করে এই ৩০ দিনের সাধারণ লাইসেন্স বা ছাড়পত্র জারি করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও জ্বালানি সংকটে থাকা দেশগুলোর কাছে যেন তেল পৌঁছানো নিশ্চিত করা যায়, সে জন্যই এই ৩০ দিনের লাইসেন্স দেওয়া হয়েছে। এটি বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে সাহায্য করবে।

বেসেন্ট আরো উল্লেখ করেন, এই পদক্ষেপের ফলে চীন একাই কম দামে রাশিয়ার সব তেল কিনে নিজের দেশে মজুদ করতে পারবে না, বরং অন্যান্য অভাবী দেশগুলোও এই তেল ব্যবহারের সুযোগ পাবে।আমেরিকার এই ঘোষণার পর মঙ্গলবার (১৯ মে) সকালেই ভারতের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের এই ছাড় দেওয়ার আগেও ভারত রাশিয়ার তেল কিনত, ছাড়ের সময়েও কিনেছে এবং ভবিষ্যতেও কিনবে। আমেরিকার সিদ্ধান্তের কারণে ভারতের তেল আমদানিতে কোনো প্রভাব পড়বে না।

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল থাকার সুযোগে সাম্প্রতিক মাসগুলোতে ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করেছে।

আমদানির এই রেকর্ড পরিমাণটি গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা ভারতের অর্থনীতি ও সাধারণ মানুষের জ্বালানি চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখছে।সূত্র : ফার্স্ট পোস্ট

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়লো মক্কা-মদিনায়

সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলের একাধিক স্থানে মধ্য আকাশে ধ্বংস করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এসে পড়েছে বলে নিশ্চিত করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা...

ফটিকছড়িতে ঝোপ থেকে উদ্ধার হওয়া নবজাতককে দত্তক নিতে ১২৩ পরিবারের আবেদন

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের পাশের ঝোপঝাড় থেকে উদ্ধার হওয়া সেই ফুটফুটে নবজাতক কন্যাশিশুটির লালন-পালনের দায়িত্ব নিতে ইচ্ছুক ১২৩টি পরিবার। শিশুটিকে পরম স্নেহে আগলে নিতে...

Related Articles

সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ...

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প...

ইতালিতে বাস ও ইলেকট্রিক স্কুটারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান...

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে

সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননাকর পোস্ট...

;