Home জাতীয় জাতীয় পর্যায়ে খেলতে যাচ্ছে বালাগঞ্জ সরকারি কলেজ ফুটবল দল
জাতীয়

জাতীয় পর্যায়ে খেলতে যাচ্ছে বালাগঞ্জ সরকারি কলেজ ফুটবল দল

Share
Share

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে সিলেট বিভাগের চ্যাম্পিয়ন বালাগঞ্জ সরকারি কলেজ ফুটবল দল জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে যাচ্ছে।

আগামী বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৪টায় ঢাকার কমলাপুরে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বালাগঞ্জ সরকারি কলেজ ফুটবল দলের পরিপক্ষ রাজশাহী বিভাগের সিংড়া দমদমা স্কুল অ্যান্ড কলেজ ফুটবল দল। ১ম রাউন্ডে বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণের সুযোগ পাবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর আয়োজিত “আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এ ৮টি বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ১৬টি দল জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে। খেলার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

উল্লেখ্য, বালাগঞ্জ সরকারি কলেজ ফুটবল দল ইতোমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।

দলের ম্যানেজার মাহমদ আলী জানান, ১৫ সদস্য বিশিষ্ট দল নিয়ে আজ মঙ্গলবার (১৯ মে) রাতে তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি সিলেটবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেছারাবাদে টিকটকার স্ত্রীর পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা: ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে সজল কুমার দেউরী (৩০) নামের এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ...

সিলেটে শিশু ধর্ষণকারী দুই যুবকের মৃত্যুদণ্ড

সিলেটের বিশ্বনাথে ১৪ বছর আগে দায়ের হওয়া এক শিশু ধর্ষণ মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের...

Related Articles

চট্টগ্রাম বন্দরে শতভাগ স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেম চালু

চট্টগ্রাম বন্দরে শতভাগ স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) চালু হয়েছে। এর ফলে...

তেহরানে বাংলাদেশের স্পিকারের সাথে ইরানের স্পিকারের বৈঠক

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইরানের রাজধানী তেহরানে...

১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত

গত ১৭ বছরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার...

‎প্রজনন মৌসুমেও সুন্দরবনে মৎস্য নিধনযজ্ঞ: বন বিভাগের অসাধু সিন্ডিকেটে বিপন্ন জীববৈচিত্র্য ‎

ম. ম. রবি ডাকুয়া সরকারি নিষেধাজ্ঞা চলাকালে সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার এবং...