Home আঞ্চলিক মাদারীপুরে চার মাসের শিশুসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ
আঞ্চলিকজাতীয়

মাদারীপুরে চার মাসের শিশুসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ

Share
Share

মাদারীপুরে চার মাসের শিশু কন্যাসহ নিখোঁজ হয়েছেন প্রবাসীর স্ত্রী নাদিরা বেগম (২২)। সোমবার (১ ডিসেম্বর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগে পড়েছে পরিবার। ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ নাদিরা বেগম কালকিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কৃষ্ণনগর এলাকার বাসিন্দা। তিনি দুবাই প্রবাসী মানিক চৌকিদারের স্ত্রী এবং ডাসার উপজেলার উত্তর খিলগ্রামের ইসলাম মাতুব্বরের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে বোনের বাড়ি যাওয়ার কথা বলে চার মাসের মেয়েকে কোলে নিয়ে বের হন নাদিরা। কয়েক ঘণ্টা পরও তিনি বোনের বাড়ি না পৌঁছালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান মিলেনি। শেষ পর্যন্ত দুবাই প্রবাসী মানিক চৌকিদারের বড় বোন রাশিদা বেগম কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

রাশিদা বেগম জানান,“নাদিরা সকাল ৯টায় ঘর থেকে বের হয়। তারপর থেকেই সে আর ফিরে আসেনি। ছোট্ট শিশুসহ একজন গৃহবধূ এভাবে নিখোঁজ হওয়ায় আমরা খুবই চিন্তিত। দ্রুত তাকে খুঁজে পেতে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চাই।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সোহেল রানা বলেন,“পরিবারের করা জিডির ভিত্তিতে আমরা অনুসন্ধান শুরু করেছি। বিভিন্ন এলাকা, সিসিটিভি ফুটেজ ও মোবাইলের সর্বশেষ অবস্থান পরীক্ষা করা হচ্ছে। দ্রুত গৃহবধূ ও শিশুকে উদ্ধার করতে আমরা চেষ্টা চালাচ্ছি।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

২১ জুলাইয়ের মধ্যে জুলাই মাসের এমপিও বিল জমা দিতে হবে: মাউশি

২১ জুলাইয়ের মধ্যে জুলাই মাসের এমপিও বিল জমা দিতে হবে: মাউশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জুলাই...

কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন

নেপালের রাজধানী কাঠমান্ডুতে আগামী ৯ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’। নেপাল ফেডারেশন অব ইন্ডিজেনাস ন্যাশনালিটিজ জার্নালিস্টস (ফোনিজ), নিউয়া...

Related Articles

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

  বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ খতিয়ে...

২০ জুলাইয়ের পর ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

  দেশজুড়ে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। আগামী ২০ জুলাইয়ের পর কয়েক...

শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে রাজপথে নামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে বা পরীক্ষা বাতিলের উদ্দেশ্যে রাজপথে নামেনি বলে মন্তব্য করেছেন...

আট অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে শনিবার (১৮ জুলাই) সকাল ৯টার মধ্যে ঘণ্টায়...