Home জাতীয় অপরাধ মহাখালীতে মুখোশধারীর গুলিতে বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী আহত
অপরাধ

মহাখালীতে মুখোশধারীর গুলিতে বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী আহত

Share
Share

রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের এক কর্মচারী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া আটটার দিকে হাসপাতালের পাশের স্টাফ কোয়ার্টারের নিকটে এ ঘটনা ঘটে। আহতের নাম জামান হোসেন (৪০), তিনি প্রতিষ্ঠানটির চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

পরিবার জানায়, রাতের খাবারের আগে জামান বাসা থেকে বের হয়ে পাশের দোকানে চা পান করছিলেন। এ সময় মুখোশ পরা দুজন ব্যক্তি হঠাৎ তাঁর ওপর গুলি চালায়। একটি গুলি তাঁর ডান চোখের পাশে লাগে। সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার জানান, এখনো হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।

ঘটনাটি হাসপাতাল এলাকার কর্মচারী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোমস্তাপুরে ৩৭ হাজার ৪৫১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন...

বছরের পর বছর শূন্য গুরুত্বপূর্ণ পদ, শিক্ষকসংকটে ধুঁকছে মুরাদনগর ডি.আর. সরকারি পাইলট উচ্চবিদ্যালয়

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরের মুরাদনগর ডি.আর. সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক ও কর্মচারীসংকট চলছে। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং...

Related Articles

নেছারাবাদে টিকটকার স্ত্রীর পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা: ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে সজল...

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের ইনচার্জ শরীফ...

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে...