Home আঞ্চলিক ময়মনসিংহে গলাকাটা অবস্থায় বাবা-মেয়ের মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ময়মনসিংহে গলাকাটা অবস্থায় বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

Share
Share

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রামে ঘর থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় রতন মিয়ার স্ত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন—রতন মিয়া (৩০) এবং তার সাত বছরের কন্যা নরিয়া আক্তার। রতন ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. হাফিজুর রহমান জানান, “ভোরের দিকে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি খাটের ওপর রতনের গলাকাটা মরদেহ এবং মেঝেতে মেয়ে নরিয়ার মরদেহ পড়ে আছে। রক্তমাখা একটি চাকু উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “রতনের স্ত্রীকে জীবিত গলা কাটা অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ঘটনাটি পারিবারিক বিরোধের জেরে ঘটতে পারে। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হতে তদন্ত চলছে।”

স্থানীয়রা জানান, রতন মিয়া ঢাকায় চাকরি করলেও সপ্তাহখানেক আগে গ্রামের বাড়িতে আসেন। পারিবারিক কলহের বিষয়েও প্রতিবেশীরা অবগত ছিলেন বলে জানা গেছে। তবে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

ভূবনকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মালেক বলেন, “ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর পেয়ে সেখানে গিয়ে দেখি ঘরজুড়ে রক্তের দাগ। কে বা কারা এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে, তা এখনো কেউ জানে না। পুলিশ তদন্ত শুরু করেছে।” এএসপি হাফিজুর রহমান আরও জানান, নিহত বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

ইতিহাস কি ব্রাজিলের বিশ্বকাপ জেতার পক্ষেই? 

বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচেই গোল করে ব্রাজিলের ফুটবল ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ২৪ বছর পর ব্রাজিলের কোনো ফুটবলার...

Related Articles

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত...

সলঙ্গার আঙ্গারু বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

আবু হানিফ, সিরাজগঞ্জ দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গা থানার...