Home আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু
আন্তর্জাতিকজাতীয়সাম্প্রতিক

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

Share
Share

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্য নিহত হয়েছেন। ঝড়-বৃষ্টির মধ্যে সীমান্তে টহল দেওয়ার সময় আকস্মিক বজ্রপাতে ওই জওয়ানের মৃত্যু হয়েছে বলে বিএসএফ সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) এক প্রতিবেদনে নিশ্চিত করেছে টেলিগ্রাফ ইন্ডিয়া।

বজ্রাঘাতে নিহত ওই বিএসএফ সদস্যের নাম বিনীত কুমার দুবে (৪৬)। তিনি বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ভারতের উত্তরপ্রদেশের কান্নৌজ জেলার বাসিন্দা বিনীত কুমার দুবে মুর্শিদাবাদের বাবুরাঘাট সীমান্ত চৌকিতে (বিওপি) নিয়োজিত ছিলেন।

বিএসএফের অফিশিয়াল সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে প্রবল বজ্রঝড়, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের একটি অরক্ষিত ও সংবেদনশীল অংশে টহল দিচ্ছিলেন বিনীত কুমার। মুর্শিদাবাদের মিঠিপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি ‘জিরো লাইন’-এর কাছে খোলা আকাশের নিচে তিনি নজরদারির দায়িত্বে ছিলেন।
ঠিক সেই মুহূর্তেই একটি শক্তিশালী বজ্রপাত সরাসরি ওই জওয়ানের ওপর আঘাত হানে। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত মিঠিপুর ক্যাম্পে নিয়ে যান। পরবর্তীতে সেখান থেকে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ নিজ জন্মভূমিতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে একই দিনে মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় পৃথক আরেকটি ভয়াবহ বজ্রপাতের ঘটনায় আরও চারজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই ব্যক্তিরা গঙ্গা নদী পার হওয়ার সময় নৌকায় থাকা অবস্থায় আচমকা বজ্রাঘাতের শিকার হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। এই মর্মান্তিক ঘটনায় নৌকায় থাকা আরও অন্তত ১৫ জন যাত্রী কম-বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুমিল্লার মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬ হাজার ৮৩০ টাকাসহ সোহেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার...

সুন্দরবনে রাজস্ব ফাঁকির অভিযোগ, সক্রিয় চাঁদাবাজি চক্র

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সুন্দরবনে বনজ ও মৎস্যসম্পদ আহরণকে কেন্দ্র করে রাজস্ব ফাঁকি, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় জেলে, বাওয়ালি ও...

Related Articles

চার বছরে পদ্মা সেতুর টোল আয় ৩ হাজার ৩৯২ কোটি টাকা

চালুর চার বছর পূর্তির আগেই টোল আয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে পদ্মা...

‘১ টাকার দুর্নীতির প্রমাণ পেলে সংসদ সদস্য পদ ছাড়ব’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য...

৩০০ শিশুর মৃত্যুতেও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন: শফিকুল ইসলাম মাসুদ

প্রস্তাবিত জাতীয় বাজেটের সাফল্য কেবল সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর ওপর নির্ভর করে...

পাঁচ বছরে বাংলাদেশ স্যাটেলাইট-১-এর নিট মুনাফা ১৬৪ কোটি টাকা

দেশের প্রথম উপগ্রহ বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে গত পাঁচ অর্থবছরে ১৬৩ কোটি ৯৭...