Home আন্তর্জাতিক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিকসাম্প্রতিক

ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা

Share
Share

ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে সরকারি সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে বিরোধী দল সমাজবাদী পার্টির (এসপি) প্রভাবশালী নেতা হাজী মোহাম্মদ উসমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ। সরকারি ভবনে জনসাধারণের চলাচলে বাধা ও অসুবিধা সৃষ্টির দায়ে তাঁর বিরুদ্ধে এই এফআইআর নথিভুক্ত করা হয়। অভিযুক্ত হাজী মোহাম্মদ উসমান মোরাদাবাদ জেলা সমাজবাদী পার্টির সহসভাপতি এবং বিলারি আসনের বিধায়ক মোহাম্মদ ফাহিম ইরফানের আপন চাচা।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় দণ্ডবিধির ২৮৫ (জনসাধারণের চলাচলের পথে বাধা সৃষ্টি) ও ২৯২ (জনসাধারনের জন্য বিরক্তি বা অসুবিধা সৃষ্টি) ধারায় এই মামলা দায়ের করা হয়েছে। মোরাদাবাদের গণপূর্ত বিভাগের প্রাদেশিক শাখার সহকারী প্রকৌশলী অনিত কুমারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেয়। অভিযোগে দাবি করা হয়, উসমান সার্কিট হাউসের প্রধান গেট ও যাতায়াতের পথে গাড়ি পার্ক করে সেটির পেছনে নামাজ আদায় করেন, যা চলাচলে বিঘ্ন ঘটায়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উসমান একটি পার্ক করা গাড়ির পেছনে শান্ত পরিবেশে নামাজ আদায় করছেন এবং সেখানে যানবাহন বা মানুষের চলাচলে স্পষ্ট কোনো বাধা সৃষ্টির চিত্র দেখা যায়নি। উত্তর প্রদেশ বিধান পরিষদের বিরোধীদলীয় নেতা লাল বিহারি যাদবের সঙ্গে এসপি নেতাদের পূর্বনির্ধারিত এক বৈঠকে অংশ নিতে তিনি সেখানে গিয়েছিলেন।
এর আগে স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় বজরং দলের রাজ্য সভাপতি রোহান সাক্সেনা সরকারি স্থাপনায় নামাজ পড়ার তীব্র বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করেন। যদিও উত্তর প্রদেশ সরকার প্রকাশ্যে সড়কে নামাজ পড়া নিষিদ্ধ করেছে, তবে সরকারি ভবনের প্রাঙ্গণে নামাজ পড়া বেআইনি-এমন কোনো সুনির্দিষ্ট আইনি ধারার কথা উল্লেখ নেই।

এদিকে বিরোধী নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা পুলিশের এই পক্ষপাতমূলক আচরণের তীব্র সমালোচনা করেছেন। সম্প্রতি কানওয়ার যাত্রা চলাকালীন অংশগ্রহণকারীদের বিরুদ্ধে রাস্তা অবরোধ, গাড়ি ও দোকানপাট ভাঙচুর করার একাধিক প্রমাণ ও ভিডিও থাকা সত্ত্বেও পুলিশ কোনো কঠোর ব্যবস্থা নেয়নি, অথচ শান্তিপুর্ণভাবে নামাজ পড়ার কারণে মামলা দেওয়া হয়েছে বলে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানকে ঘিরে ট্রাম্পের ভুল পদক্ষেপ, পতনের পথে মার্কিন সাম্রাজ্য!

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট যেটিকে ‘অর্থনৈতিক ডি-ডে’ বলেছেন, তার মাধ্যমে ইরানের ওপর চাপ আরও বাড়াতে চাইছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন ও ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কক্সবাজার শহরের...

Related Articles

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস: ১০ দিন আটকে থাকার পর ২ জন জীবিত উদ্ধার

ভয়াবহ বন্যা ও প্রাণঘাতী ভূমিধসে বিধ্বস্ত নেপালে দুর্যোগের ১০ম দিনে এসে এক...

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণের মৃত্যু

ইতালিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (১৯) নামে এক প্রবাসী বাংলাদেশি...

শুটিং করছিলেন মৌসুমী, হঠাৎ জানলেন সালমান শাহ মারা গেছে, এরপর…

তিরিশ বছর আগের আজকের দিনে বিএফডিসিতে ‘সুখের ঘরে দুখের আগুন’ সিনেমার শুটিং...

কান্না করায় বাবার নির্মম নির্যাতন : ১৪ দিন আইসিইউতে লড়ে মারা গেল ২ মাসের শিশু

কান্না করার অপরাধে বাবার নির্মম নির্যাতনের শিকার হয়ে অবশেষে না ফেরার দেশে...