Home বিনোদন গান রাতুলকে উৎসর্গ করে রকসল্টের প্রথম গান ‘নিষ্পত্তি’
গানবিনোদন

রাতুলকে উৎসর্গ করে রকসল্টের প্রথম গান ‘নিষ্পত্তি’

Share
Share

তরুণ রক ব্যান্ড রকসল্ট তাদের প্রথম গান ‘নিষ্পত্তি’ প্রকাশ করেছে সদ্য প্রয়াত রক ব্যান্ড ওন্ড-এর ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুলের স্মৃতিতে উৎসর্গ করে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গানটি ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশিত হয়, পাশাপাশি অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক ও স্পটিফাইয়েও পাওয়া যাচ্ছে। গানটির কথা লিখেছেন ব্যান্ডের ভোকালিস্ট সাজ্জাদ আল নাহিয়ান।

ব্যান্ডের বেজ গিটারিস্ট রাজীব জানান, রাতুল ‘দ্য কেইজ’ প্রতিযোগিতায় তাদের চ্যাম্পিয়ন হওয়ার পুরো যাত্রায় পাশে ছিলেন। মৃত্যুর মাত্র দুই দিন আগে ২৫ জুলাই তিনি গানটি শুনেছিলেন। ২৭ জুলাই তাঁর আকস্মিক মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পারলেও, স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি প্রকাশ করেছেন তারা।

প্রথম অ্যালবামের প্রথম ট্র্যাক হিসেবে ‘নিষ্পত্তি’ রেকর্ড করা হয়েছে নতুনভাবে। ব্যান্ডটি জানিয়েছে, অ্যালবামের নাম এখনই প্রকাশ করবে না, তবে এতে রক মিউজিকের বিভিন্ন ধারার সংমিশ্রণে ৮–১০টি গান থাকবে। এর মধ্যে ছয়টি তৈরি, বাকি গানগুলোর কাজ চলছে। তিন মাসের মধ্যে ‘অগ্নিবীণা’ ও ‘বলো তুমি কে’ শিরোনামের দুটি গান প্রকাশের পরিকল্পনা রয়েছে।

নিজেদের গান নিয়েই কনসার্টে পারফর্ম করার লক্ষ্য নিয়ে রকসল্ট সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন, ইনস্ট্রুমেন্ট আপডেট করছেন এবং অভিজ্ঞ শিল্পীদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কনসার্টের প্রস্তাব পেয়েছে তারা; এর মধ্যে ঢাকা, বরিশাল ও সিলেটের কয়েকটি শো ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে।

রকসল্টের বর্তমান লাইনআপ—আওয়ান (ড্রামার), রাজীব (বেজ), অরূপ (গিটার), রাযিন (গিটার), নাহিয়ান (ভোকাল)।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দেওয়ায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ১৬ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয়...

জুলাই শহীদের বাবার দ্বিতীয় বিয়ে, অনুদান বন্ধের আবেদন মায়ের

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে একমাত্র ছেলে শেখ শাহরিয়ার বিন মতিনকে হারানোর এক বছরের মাথায় পারিবারিক বিরোধে জড়িয়ে পড়েছেন তাঁর মা–বাবা। শহীদ শাহরিয়ারের বাবার...

Related Articles

শাহরুখের স্বপ্নপূরণ, যুক্তরাষ্ট্রে আস্ত স্টেডিয়াম কিনলেন

বলিউড অভিনেতা শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি...

মেসির বিদায়, রোনালদোর শিরোপা জয়ের ‘ভবিষ্যদ্বাণী’ বোনসামের

ঘানার স্বঘোষিত আধ্যাত্মিক নেতা নানা কাওয়াকু বোনসাম আবারও ২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়ে...

বিজ্ঞাপনের জালে ফুটবল: ম্যারাডোনার ভবিষ্যদ্বাণী কি সত্যি হলো?

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে নতুন করে আলোচনায় এসেছে আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার...

‘অপরাজেয়’ তকমা মানতে নারাজ ফ্রান্স, প্যারাগুয়েকে সমীহ গুস্তোর

২০২৬ ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত অন্যতম ছন্দে থাকা দল ফ্রান্স। গ্রুপ পর্বে...