Home জাতীয় ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি)। সোমবার (৩০ মার্চ) দুপুরে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাত ও সোমবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের অধীনে কসবার মাদলা বিওপির বিশেষ টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কাশিরামপুর সীমান্ত পিলার-২০৪৫/এম এলাকা থেকে ভারতীয় উন্নতমানের দুই হাজার ৪৬৮ পিস শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ির মোট সিজার মূল্য দুই কোটি ছয় লাখ ২১ হাজার টাকা।

অপরদিকে, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-২০৪৩/৩-এস শূন্য লাইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁন্দখলা নামক স্থান থেকে ভারতীয় উন্নতমানের ১৭ হাজার ২৯৫ পিস চশমা এবং ১০০ কেজি কফি জব্দ করে বিজিবি জওয়ানরা। জব্দকৃত পণ্যের সিজার মূল্য এক কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।

বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নেয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় বাংলাদেশি নাগরিকদের হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী...

জমি নিয়ে বিরোধে চাচা-চাচিকে মারধরের অভিযোগ নৌবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে

কুমিল্লার দেবিদ্বারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চাচা ও চাচিকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে নৌবাহিনীর কর্মকর্তা বশিরের বিরুদ্ধে। এ ঘটনায় আহত...

Related Articles

ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার দায় শেখ হাসিনার: জামায়াতের আমির

যুক্তরাষ্ট্রে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী...

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ

বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড ও অবস্থানের সমালোচনা করে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক...

‘চুয়েটে না ফেরার শর্তে’ পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ...

কাদের মির্জা ও তাঁর স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার...

;