Home বিনোদন বৃষ্টি উপেক্ষা করে ঢাকার মঞ্চ মাতালেন আতিফ আসলাম
বিনোদন

বৃষ্টি উপেক্ষা করে ঢাকার মঞ্চ মাতালেন আতিফ আসলাম

Share
Share

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার মঞ্চে পারফর্ম করলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে হাজারো দর্শককে মাতিয়ে তোলেন তিনি। ঝুম বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়াও ভক্তদের উচ্ছ্বাসে কোনো প্রভাব ফেলতে পারেনি।

কনসার্ট শুরুর অনেক আগেই দর্শকেরা ভেন্যুতে জড়ো হন। বৃষ্টির মধ্যেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে প্রিয় শিল্পীকে একনজর দেখার অপেক্ষায় ছিলেন তাঁরা। মূল পরিবেশনার আগে মঞ্চে গান পরিবেশন করে দেশের ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।

রাত ৮টা ৫২ মিনিটে আতিফ আসলাম মঞ্চে উঠতেই করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো ভেন্যু। ‘ও লামহে, ও বাতে’, ‘দিল দিয়া গাল্লা’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘তু জানে না’, ‘আদত’, ‘তেরে লিয়ে’ ও ‘মাস্ত কালান্দার’সহ তাঁর জনপ্রিয় গানগুলোর সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত দর্শকেরা। বৃষ্টিভেজা সন্ধ্যায় মোবাইল ফোনের আলো আর দর্শকদের সম্মিলিত কণ্ঠ কনসার্টকে আরও স্মরণীয় করে তোলে।

কনসার্টের আগের দিন রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে নিজের ভালোবাসার কথা জানান আতিফ আসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশ সবসময়ই আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো। এখানকার মানুষের ভালোবাসা আমাকে বারবার ফিরে আসতে অনুপ্রাণিত করে।’

বাংলাদেশের খাবারেরও প্রশংসা করেন এই শিল্পী। তাঁর ভাষায়, দেশের খিচুড়ি, বিরিয়ানি ও মালাই চা তাঁর ভীষণ প্রিয়। বিশ্বের বিভিন্ন দেশে গেলেও বাংলাদেশি খাবারের কথা তিনি গর্বের সঙ্গে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে ‘লিজেন্ড’ বলে অভিহিত করেন আতিফ আসলাম। পাশাপাশি বাংলা গান গাওয়ার আগ্রহের কথাও জানিয়ে তিনি বলেন, সঠিক উচ্চারণ আয়ত্ত করার পরই বাংলা গান গাইতে চান। বাংলাদেশের মানুষকে নিজের পরিবারের মতো মনে করেন বলেও জানান এই জনপ্রিয় শিল্পী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের...

মোংলায় তিন মাসে ডেঙ্গু ও হামে আক্রান্ত ৪৩৩, মৃত্যু ২

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোংলা উপজেলায় গত তিন মাসে ডেঙ্গু ও হামের প্রকোপ বেড়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ সময়ে...

Related Articles

এবার ফ্রান্স ফুটবল ফেডারেশনের সমর্থনও হারালেন ইনফান্তিনো

ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে...

সিপিএলে অভিষেকেই মিরাজের ৩ উইকেট, জানালেন বোলিংয়ের রহস্য

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের অভিষেক ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন...

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিয়েছে আর্জেন্টিনা। দেশটির জাতীয় ফুটবল...

নব্বইয়ের ভাইরাল ছবি বানাতে ব্যবহার করুন এই ১০ প্রম্পট

স্মার্টফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে নব্বইয়ের দশকের...