Home জাতীয় বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা?
জাতীয়

বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা?

Share
Share

বিশ্বজুড়ে প্রাণিজ প্রোটিনের অন্যতম প্রধান উৎস পোলট্রির মাংস। জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের সঙ্গে এর চাহিদাও বাড়ছে। তবে উৎপাদনের দিক থেকে বিশ্ববাজারে এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মুরগির মাংস উৎপাদনে বিশ্বের ১৮৭টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৩তম।

এফএওর বৈশ্বিক উৎপাদন ডাটাবেজ (FAOSTAT) অনুযায়ী, ২০২৪ সালে দেশে তাজা ও প্রক্রিয়াজাত মিলিয়ে মোট ২ লাখ ৩২ হাজার ৫০৭ দশমিক ৬৭ মেট্রিক টন মুরগির মাংস উৎপাদিত হয়েছে। এই উৎপাদন নিয়ে বাংলাদেশ শীর্ষ ৫০ দেশের তালিকায় জায়গা করতে পারেনি।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উৎপাদনের দিক থেকে বাংলাদেশ বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে। তালিকার শীর্ষে রয়েছে ভারত, দ্বিতীয় স্থানে পাকিস্তান এবং তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। বাংলাদেশের পর রয়েছে নেপাল। তালিকার আরও নিচে রয়েছে আফগানিস্তান ও ভুটান।

খাতসংশ্লিষ্টরা বলছেন, দেশে পোলট্রি শিল্পের বিস্তার ঘটলেও আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহার, পোলট্রি খাদ্যের উচ্চমূল্য এবং খামারিদের প্রশিক্ষণের ঘাটতির কারণে উৎপাদন প্রত্যাশিত হারে বাড়ছে না। এসব কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও বাংলাদেশ পিছিয়ে রয়েছে।

২০২৪ সালে মুরগির মাংস উৎপাদনে বিশ্বের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে উৎপাদন হয়েছে ২ কোটি ১৭ লাখ ৬৬ হাজার ৩৭ মেট্রিক টন। দ্বিতীয় স্থানে থাকা চীনের উৎপাদন ১ কোটি ৬০ লাখ ৬৬ হাজার ৭৮৯ দশমিক ৫৮ মেট্রিক টন এবং তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের উৎপাদন ১ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ৭০১ দশমিক ৬৯ মেট্রিক টন।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটির উৎপাদন ৫৪ লাখ ৫৭ হাজার ৩২৯ দশমিক ৮০ মেট্রিক টন। পঞ্চম স্থানে থাকা ভারতের উৎপাদন ৫০ লাখ ১৯ হাজার ৪১০ মেট্রিক টন।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মেক্সিকো, মিশর, তুরস্ক ও জাপান।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে পোলট্রি খাতের সম্ভাবনা অনেক। তবে উৎপাদন বাড়াতে পোলট্রি খাদ্যের দাম কমানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, খামারিদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং বার্ড ফ্লুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে ভবিষ্যতে বিশ্ব উৎপাদন তালিকায় বাংলাদেশের অবস্থান আরও উন্নত হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চুয়েটের নতুন উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পদত্যাগ না করলে সাবেক উপাচার্য অধ্যাপক...

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেলে তাঁকে গ্রেপ্তার করে আদালতে...

Related Articles

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার ঝড়

৪৫তম বিসিএসে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, দেড় মাস পর সনদ পেলেন কুবির শিক্ষার্থী

শিক্ষকের মেসেজে ‘হা হা’ প্রতিক্রিয়া দেওয়াকে কেন্দ্র করে অভিযোগ ওঠার পর প্রায়...

কাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

গাছের ডালপালা ছাঁটাই ও রক্ষণাবেক্ষণকাজের জন্য নাটোরের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (১৫...

পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে...

;