Home আঞ্চলিক বিশ্বনাথ-ওসমানীনগরে উন্নয়নের বার্তা দিলেন এমপি লুনা
আঞ্চলিকসিলেট

বিশ্বনাথ-ওসমানীনগরে উন্নয়নের বার্তা দিলেন এমপি লুনা

Share
Share

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা উন্নয়ন কার্যক্রম ও জনসম্পৃক্ততা জোরদারে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের রাউথ খাই-চান্দাইর পাড়া সড়ক পরিদর্শন শেষে আয়োজিত ঈদ শুভেচ্ছা সভায় তিনি বলেন, উন্নয়নই তার প্রধান অঙ্গীকার এবং মানুষের জীবনমানের পরিবর্তনই রাজনীতির মূল লক্ষ্য।

সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপি নেতা ইরা মিয়া। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মইনুল হক চৌধুরী, এসটি এমএম ফখরুদ্দিন, আব্দুল্লাহ মিসবাহ, আব্দুর রউফ আব্দুল, রায়হান আহমদ ও সৈয়দ মোফাজ্জল আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে সোমবার দিনব্যাপী বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

বিকেলে দৌলতপুর ইউনিয়নে ছালিয়া রোড থেকে চৈতননগর ভায়া লামা টুকের বাজার সংযোগ সড়কের মাটি ভরাট কাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি লুনা বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। রাস্তা-ঘাট উন্নয়নের মাধ্যমে কৃষি, ব্যবসা ও শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আসে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। পরে তিনি দৌলতপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন। তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্যই হচ্ছে সম্প্রীতি এবং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সবার দায়িত্ব।

একই দিনে রামপাশা ইউনিয়নে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এবং স্থানীয় বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তিনি। এর আগে সকালে তাজপুর ও গোয়ালা বাজার এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং বাজারসংলগ্ন খাল পরিদর্শন করেন এমপি লুনা। এছাড়া এক অসুস্থ ব্যক্তির খোঁজখবর নিতে স্থানীয় এক বাড়িতে গিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন, যা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে

মানুষের ভ্রমণের নেশা যেমন পুরোনো, তেমনি কোথায় কোথায় ঘুরেছেন, তার হিসাব রাখার প্রবণতাও আছে অনেকের। কেউ নিজের নোটবুকে জেলার তালিকা রাখেন, আবার কেউ...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন অদ্ভুত অভিযোগে বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) দাবি করেছেন সংযুক্ত আরব আমিরাতের শারজার এক...

Related Articles

নাটোর স্টেশন থেকে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভিতে অভিযুক্ত শনাক্ত

নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামের এক জার্মান নাগরিকের খোয়া যাওয়া ব্যাগ উদ্ধারে...

নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু: ১৭ দিনেও উদ্ধার হয়নি শরীয়তপুরের শিমু

শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে সাবরিনা...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

;