Home আঞ্চলিক মুকসুদপুরে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে হামলা–ভাঙচুর, ফুপুর বাড়িতে আগুন
আঞ্চলিকরাজনীতি

মুকসুদপুরে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে হামলা–ভাঙচুর, ফুপুর বাড়িতে আগুন

Share
Share

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এর আগে তাঁর ফুপুর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানিয়েছে ডাকসু।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে অগ্নিসংযোগ এবং পরে দুপুরের দিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

মুসাদ্দিক জানান, তাঁর পরিবারের সদস্যরা ঢাকায় বসবাস করলেও গ্রামের বাড়িতে নিয়মিত যাতায়াত করেন। তাঁর মেজ ভাই কয়েক বছর ধরে ওই বাড়িতে থাকেন। এ ছাড়া তাঁর বাবা প্রতি সপ্তাহে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাতায়াত করেন।

মুসাদ্দিকের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বাড়িতে হামলার হুমকি দেওয়া হচ্ছিল। এ কারণে তিনি তাঁর বাবাকে আপাতত গ্রামের বাড়িতে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

ঘটনার সময় তাঁর বাবা-মা বাড়িতে ছিলেন না। তবে ফুপুসহ কয়েকজন আত্মীয় সেখানে অবস্থান করছিলেন।

মুসাদ্দিকের ভাষ্য অনুযায়ী, হামলার আশঙ্কা বুঝতে পেরে আগুন দেওয়ার এক থেকে দুই মিনিট আগে বাড়িতে থাকা স্বজনেরা নিরাপদ স্থানে সরে যান।

এ ঘটনার জন্য সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানকে দায়ী করেছেন মুসাদ্দিক। তাঁর অভিযোগ, ফারুক খানের নির্দেশে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছেন।

একই সময়ে মুকসুদপুর থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। এ পরিস্থিতিতে আইনি প্রতিকার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন ডাকসুর এই নেতা।

হামলার নিন্দা জানিয়ে ডাকসুর বিবৃতি

মুসাদ্দিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডাকসু।

বৃহস্পতিবার বিকেলে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুসাদ্দিকের পৈতৃক বাড়ি মনে করে প্রথমে তাঁর ফুপুর বাড়িতে আগুন দেওয়া হয়। পরে তাঁর পৈতৃক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়।

বিবৃতিতে অভিযোগ করা হয়, কয়েক দিন ধরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মুসাদ্দিকের বাড়িতে হামলার উসকানি দিয়ে আসছিলেন। হামলার আশঙ্কার বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছে ডাকসু।

হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্র সংসদটি।

একই সঙ্গে হামলার আগে দেওয়া হুমকি ও উসকানির ঘটনা তদন্ত, মুসাদ্দিক ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনের ভূমিকা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে ডাকসু।

ফোন করে খোঁজ নিলেন জামায়াতের আমির

এদিকে, ঘটনার পর মুসাদ্দিককে ফোন করে তাঁর ও পরিবারের সদস্যদের খোঁজ নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন মুসাদ্দিক।

তিনি জানান, ফোনালাপে শফিকুর রহমান তাঁর বাড়িতে হামলার ঘটনায় সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি তাঁকে ও পরিবারের সদস্যদের ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন।

মুসাদ্দিক আরও জানান, জামায়াতের আমির তাঁর পরিবারের জন্য দোয়া করেছেন এবং বাবা-মায়ের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘বাঁচতে চাইলে আর রাস্তায় বের হয়ো না’: যুবদল নেতা নয়ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের রাস্তায় না নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন,...

ফরিদপুরে বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার, আটক ১

ফরিদপুরের নগরকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করা হয়েছে। বুধবার (১৮...

Related Articles

শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত অনুমতিপত্রসহ হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে করা...

‘আওয়ামী লীগের খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে’: প্রতিমন্ত্রী টুকু

আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আবারও হত্যার রাজনীতি শুরুর অভিযোগ তুলেছেন মৎস্য ও...

শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠানোর অভিযোগ রাশেদ খাঁনের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স...

রাজধানীর বারিধারা থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেপ্তার

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম...

;