Home জাতীয় শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠানোর অভিযোগ রাশেদ খাঁনের
জাতীয়রাজনীতি

শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠানোর অভিযোগ রাশেদ খাঁনের

Share
Share

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

সম্প্রতি শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে ম্যাট্রিক্স চেম্বার্স। সর্বশেষ চিঠির সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত একটি অনুমতিপত্রও সংযুক্ত করা হয়। তবে ওই স্বাক্ষরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য পাঠানো চিঠিতে তাঁর স্বাক্ষর জাল করা হয়েছে।

রাশেদ খাঁন জানান, বিষয়টি নিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তার সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁর দাবি, হাইকমিশনের কর্মকর্তারা চিঠিটি যাচাই করে স্বাক্ষরে জালিয়াতির তথ্য পেয়েছেন।

স্বাক্ষরের ধরন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে সরকারি নথিপত্রে বাংলায় স্বাক্ষর করতেন। কিন্তু ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো অনুমতিপত্রে ইংরেজিতে স্বাক্ষর ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

রাশেদ খাঁনের বক্তব্য, এ ধরনের আবেদনে আগে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের সঙ্গে সামঞ্জস্য থাকা প্রয়োজন। স্বাক্ষরের ভাষা ও ধরনে পার্থক্য থাকায় চিঠিটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

পোস্টে ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীদের সমালোচনাও করেন রাশেদ খাঁন। চিঠি পাঠানোর আগে শেখ হাসিনার স্বাক্ষরের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

এর আগে গত ৯ নভেম্বর শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বিষয়ে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠায় ম্যাট্রিক্স চেম্বার্স। পরে ১৯ নভেম্বর আবেদনের অগ্রগতি জানতে আবারও চিঠি পাঠানো হয়। নতুন চিঠির সঙ্গে শেখ হাসিনার পক্ষে আইনি প্রতিনিধিত্বের অনুমতিপত্র সংযুক্ত করা হয়।

তবে স্বাক্ষর জালিয়াতির অভিযোগের বিষয়ে ম্যাট্রিক্স চেম্বার্স কিংবা বাংলাদেশ হাইকমিশনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগটির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘বাঁচতে চাইলে আর রাস্তায় বের হয়ো না’: যুবদল নেতা নয়ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের রাস্তায় না নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন,...

ফরিদপুরে বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার, আটক ১

ফরিদপুরের নগরকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করা হয়েছে। বুধবার (১৮...

Related Articles

শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত অনুমতিপত্রসহ হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে করা...

মুকসুদপুরে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে হামলা–ভাঙচুর, ফুপুর বাড়িতে আগুন

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক...

‘আওয়ামী লীগের খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে’: প্রতিমন্ত্রী টুকু

আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আবারও হত্যার রাজনীতি শুরুর অভিযোগ তুলেছেন মৎস্য ও...

রাজধানীর বারিধারা থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেপ্তার

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম...

;