Home জাতীয় বিজিবিতে ১৯ পদে ১৭৪ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ১৯ জুলাই
জাতীয়

বিজিবিতে ১৯ পদে ১৭৪ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ১৯ জুলাই

Share
Share

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অসামরিক ১৪তম থেকে ২০তম গ্রেডের ১৯টি পদে মোট ১৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৫ জুলাই প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আগামী ১৯ জুলাই সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯টি পদের বিপরীতে মোট ১৭৪ জনকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা সরকারি বিধি অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

নারী ও পুরুষ—উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে দেশের যেকোনো স্থানে। আবেদনকারীর বয়স ২০২৬ সালের ২৮ জুলাই তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি মোবাইল ব্যাংকিং বা ব্যাংক কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে। ১ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৭ থেকে ১৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীরা বিজিবির নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য বিজিবির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময় আগামী ২৮ জুলাই ২০২৬ রাত ১২টা।

সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্বশুরবাড়িতে নাশতা কম দেওয়া নিয়ে বিরোধ, মারধরের ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাশতা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হওয়ার অভিযোগ উঠেছে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর। সিফাতুন নুর (২২)...

দুই বছরের সাজা এড়াতে চার বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের কারাদণ্ড এড়াতে চার বছর ধরে পলাতক থাকা মো. মাসুদ ওরফে মাছুমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

Related Articles

বেকারত্ব বেশি থাকলে শিক্ষায় বরাদ্দ বাড়িয়ে লাভ কী: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে সরকার বিপুল অর্থ ব্যয় করার পরও বেকারত্বের হার বেশি...

বুড়িচংয়ে যুবলীগ নেতার সারের ডিলারশিপ, বিএনপির তৃণমূলে ক্ষোভ

কুমিল্লার বুড়িচংয়ে বাড়িতে সারের গুদাম দেখিয়ে যুবলীগ নেতা নজরুল ইসলাম সারের ডিলারশিপ...

আমার রাষ্ট্রীয় সম্মান জামায়াত-এনসিপির সহ্য হচ্ছে না: আমজনতার তারেক

নিজের রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ্য হচ্ছে...

বসার জায়গা চেয়েও পাননি, স্ট্রোক করে মেট্রোরেলেই নিভল বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রাণ

রাজধানীর মেট্রোরেলে যাত্রাপথে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের...

;