যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে পুনরায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শনের দাবিতে কর্মসূচি পালন করায় ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রধান ফটক বন্ধ করে অভ্যন্তরীণ সড়কে খেলা প্রদর্শনের ফলে শিক্ষা, প্রশাসনিক ও পরিবহন কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি, এটি ছিল ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচি, কোনো অপরাধ নয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই জিমনেশিয়ামে বিশ্বকাপ খেলা প্রদর্শনকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসন জিমনেশিয়ামের পরিবর্তে বিভিন্ন আবাসিক হলে খেলা দেখার ব্যবস্থা করে। তবে এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি ছিল, আগের মতো জিমনেশিয়ামে বড় পর্দায় একসঙ্গে খেলা দেখার সুযোগ পুনর্বহাল করতে হবে।
এর ধারাবাহিকতায় গত ১২ জুলাই সকালে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কে বড় পর্দায় আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ প্রদর্শনের আয়োজন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত ব্যাহত হয়। পাশাপাশি বাইরের যানবাহনও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি।
ঘটনার পর গত ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পৃথকভাবে ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, প্রধান ফটক বন্ধ করে খেলা প্রদর্শনের কারণে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে। এতে ক্লাস, পরীক্ষা, ল্যাব কার্যক্রম, প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমসহ প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ঘটনার তদন্তে গঠিত ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির প্রাথমিক অনুসন্ধানে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের Rules of Discipline for Students অনুযায়ী কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
শোকজপ্রাপ্ত শিক্ষার্থী শেখ আবু সুফিয়ান বলেন, ন্যায্য দাবি উপস্থাপন করা কোনো অপরাধ নয়। তাঁর ভাষ্য, বিশ্ববিদ্যালয় হলো মুক্তচিন্তা ও মতপ্রকাশের জায়গা। সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত, শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে নয়।
আরেক শিক্ষার্থী রাকিব হাসান সিহাব বলেন, তাঁদের একমাত্র দাবি ছিল জিমনেশিয়ামে সব শিক্ষার্থীর জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা। শান্তিপূর্ণভাবে দাবি জানানো সত্ত্বেও ইতিবাচক সাড়া না পাওয়ায় তাঁরা কর্মসূচি পালন করেছেন। পরে আন্দোলনের কারণে শিক্ষার্থীদের শোকজ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
শিক্ষার্থী সামিউল দাবি করেন, ঘটনার দিন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিজের বক্তব্য তুলে ধরবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, জিমনেশিয়ামে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর প্রশাসন হলগুলোতে খেলা দেখার ব্যবস্থা করেছিল। কিন্তু একদল শিক্ষার্থী প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে প্রধান ফটক বন্ধ করে খেলা প্রদর্শন করেন। এতে পরিবহন ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়। তাই সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত না থাকা কয়েকজন শিক্ষার্থীকে নোটিশ দেওয়ার বিষয়ে প্রক্টর বলেন, ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির প্রাথমিক অনুসন্ধানে তাঁদের পরোক্ষ সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সে কারণেই তাঁদেরও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীরা যৌক্তিক ব্যাখ্যা দিলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাড়ার একদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক...
ByDesk ReportJuly 15, 2026ভারতে বহুল ব্যবহৃত আগাছানাশক প্যারাকুয়াট সম্পূর্ণ নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ লক্ষ্যে রাসায়নিকটির আমদানি, উৎপাদন, বিক্রি, পরিবহন ও ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব...
ByDesk ReportJuly 15, 2026চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে...
ByDesk ReportJuly 16, 2026নরসিংদী জেলায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনায় চার মাদরাসা শিক্ষার্থীর সলিলসমাধি ঘটেছে।...
ByDesk ReportJuly 16, 2026ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট বাগেরহাটের শরণখোলায় পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যেখানে...
ByDesk ReportJuly 16, 2026মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের...
ByDesk ReportJuly 16, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment