Home জাতীয় দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন, পুড়ে প্রাণ হারালেন চালকের সহকারী
জাতীয়

দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন, পুড়ে প্রাণ হারালেন চালকের সহকারী

Share
Share

নারায়ণগঞ্জ ও পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পিরোজপুরে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মোহাম্মদ সিয়াম (২৫) নামের এক চালকের সহকারী নিহত হয়েছেন। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকপুর এলাকার বাসিন্দা।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বলেন, ভোররাত পৌনে চারটার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল বাস মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি বাস মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেন দুর্বৃত্তরা। এর মধ্যে ‘বাহক’ বাসটির ভেতরে ঘুমিয়ে ছিলেন সিয়াম।

ভান্ডারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসটি থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। তবে বাস দুটিতে কারা আগুন দিয়েছেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ভোররাত সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. জুলহাস জানান, মোটরসাইকেলে করে আসা দুজন বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে বাসের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেখ হাসিনাসহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির...

৩৬ ঘণ্টা পর স্বামীর মরদেহ নিলেন স্ত্রী, দাফনে হুমকির অভিযোগ

ময়মনসিংহে পিটুনিতে নিহত মেহেদী হাসানের মরদেহ প্রায় ৩৬ ঘণ্টা পর হাসপাতালের মর্গ থেকে গ্রহণ করেছেন তাঁর স্ত্রী মিম আক্তার। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল...

Related Articles

নদীর মাঝখানে খুঁটি ছাড়াই নির্মাণ করা হবে ২৫৬টি সেতু

নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে মাঝনদীতে খুঁটি না বসিয়ে দেশের বিভিন্ন জেলায়...

‘বাঁচতে চাইলে আর রাস্তায় বের হয়ো না’: যুবদল নেতা নয়ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের রাস্তায় না নামার হুঁশিয়ারি...

মারধরের শিকার আইনজীবী সোহাগ ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে

ঢাকার আদালত প্রাঙ্গণে মারধরের শিকার আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে ককটেল বিস্ফোরণের...

রামুতে পুলিশের ওপর হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা

কক্সবাজারের রামুতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে...

;