Home জাতীয় বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল
জাতীয়বিএনপিরাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল

Share
Share

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল জানান, আসন্ন নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও লন্ডনে থাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন। দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদে তারেক রহমানকেই মনোনীত করা হয়েছে।

তিনি বলেন, “সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা সম্ভব নয়। বিদ্যমান সংবিধানের কাঠামোর মধ্যেই সবকিছু হবে। প্রয়োজনে ত্রুটি-বিচ্যুতি সংশোধন হতে পারে, তবে নতুন সংবিধান আমরা গ্রহণ করব না। বর্তমান সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস জড়িয়ে রয়েছে।”

ফখরুল আরও বলেন, “কিছু মহল নতুন সংবিধানের দাবি তুলছে, তবে কেন তা করছে আমি বুঝি না।” আগামী জাতীয় নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। নির্বাচন বিলম্বিত হলে গণতান্ত্রিক উত্তরণে দেরি হবে, যা কেউই চায় না।”

বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে বিএনপি সবচেয়ে বেশি নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছে। তাই সংস্কার ও গণহত্যার বিচার নিয়ে আপসের সুযোগ নেই। “যেসব সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয়েছে সেগুলো এখনই বাস্তবায়ন করা উচিত। আর যেগুলোতে মতৈক্য হয়নি, সেগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত সংসদে নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধর্ষণ মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ সংলাপ দিয়ে পরিচিতি পাওয়া কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়...

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়...

Related Articles

‘ভারতের মাটিতে শেখ হাসিনার হুমকি-ধমকির দায় ভারত এড়াতে পারে না’

ভারতে অবস্থান করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বকে শেখ হাসিনার হুমকি-ধমকির ঘটনায়...

এক সপ্তাহ এগিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা, শুরু ৮ ডিসেম্বর

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। নতুন সূচি...

‘রাজনীতির বাল্যশিক্ষা স্কুলের ছাত্র হয়ে প্রফেসরের মতো আচরণ করা ঠিক নয়’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘রাজনীতির বাল্যশিক্ষা স্কুলের ছাত্র হয়ে যখন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের...

২,২১৭ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আধুনিক ল্যাব স্থাপনের উদ্যোগ, কাজ করছে এনএসডিএ

দেশের ২ হাজার ২১৭টি নিবন্ধিত দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে (এসটিপি) আধুনিক ল্যাব স্থাপনের...