Home জাতীয় শ্যামনগরে জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুলের ১২ অনুসারীর বিএনপিতে যোগদান
জাতীয়রাজনীতি

শ্যামনগরে জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুলের ১২ অনুসারীর বিএনপিতে যোগদান

Share
Share

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ১২ অনুসারী বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছে দলটি।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ইউনিয়নের চণ্ডীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম আমজাদ। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য ও পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামানের কাছ থেকে ফুলের মালা গ্রহণ করে বিএনপিতে যোগ দেন ১২ জন। আয়োজকদের দাবি, তাঁরা সবাই জামায়াতের বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনুসারী ছিলেন।

নবযোগদানকারীরা হলেন কামাল হোসেন মিন্টু, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, জিন্নুর রহমান, আতিয়ার রহমান, মিজানুর রহমান আলী, আব্দুল মাজেদ, শাহাজালাল, শহীদ গাজী, গফুর গাজী ও তৌহিদুর রহমান বাবু।

সভায় বিএনপির নেতারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন। তাঁরা নতুন যোগদানকারীদের দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে রাজনীতি করার আহ্বান জানান।

এ বিষয়ে জানতে চাইলে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আমজাদ বলেন, ‘যোগদানকারীরা সবাই আমার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। তাঁরা গাজী নজরুল ইসলাম ও জামায়াতের কর্মী। তাঁরা জাতীয় নির্বাচনেও নজরুলের পক্ষে কাজ করেছেন। তবে সম্প্রতি গাজী নজরুলের অপকর্ম দেখে তাঁরা বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘না, আমি আওয়ামী লীগ করি না’, গুপ্ত আওয়ামী লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা

সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের উপস্থাপনায় ‘ঠিকানা’ টকশোতে অংশ নিয়ে ‘গুপ্ত আওয়ামী লীগ’ হওয়ার অভিযোগের জবাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি স্পষ্ট...

সারা দেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

সারা দেশে সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে...

Related Articles

শেখ হাসিনার দিল্লির অনুষ্ঠানে থাকা সাতক্ষীরার অরিনকে নিয়ে আলোচনা

নয়াদিল্লি থেকে প্রচারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশেষ...

কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার...

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের আউটার সিগন্যালে ট্রেনে কাটা পড়ে এক দম্পতির করুণ...

ইঁদুর ও উইপোকার পেটে কৃষকের ২ লাখ টাকা: স্বর্বস্ব হারিয়ে দিশাহারা পরিবার

স্ত্রী ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের আশায় কষ্টার্জিত আয়ের প্রতিটি টাকা একটু একটু...