Home আঞ্চলিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ: যৌথ বাহিনী মোতায়েন
আঞ্চলিকজাতীয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ: যৌথ বাহিনী মোতায়েন

Share
Share

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ, র‌্যাব ও সেনা সদস্যরা অবস্থান নেন।

এর আগে বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজার থেকে রেলগেট পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

দুপুর সাড়ে ১২টার দিকে সমঝোতার চেষ্টা করতে গিয়ে উপউপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ আহত হন। সেই সময় শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে প্রায় ৩০ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মিলন হোসেন সরকার বলেন, “সকাল থেকেই স্থানীয়রা আমাদের ওপর হামলা চালাচ্ছিল। আইনশৃঙ্খলা বাহিনী দেরিতে আসায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। এর দায় সরকারকে নিতে হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসপাতালে নেওয়া হয়েছে সারজিস আলমকে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার...

অসত্য তথ্য ছড়িয়েছে মিডিয়া: বাতিল হয়নি ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা সময়সীমা কমিয়ে আনা হয়েছে বলে বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’...

Related Articles

আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ...

ঢাকা বার নির্বাচন, চলছে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায়...

নেত্রকোনায় প্রকৃতির রোষে কৃষকের স্বপ্নভঙ্গ: ৪০০ হেক্টর বোরো ধান পানির নিচে

এক বছরের কষ্টের ফসল যখন ঘরে তোলার সময়, ঠিক তখনই প্রকৃতির নিষ্ঠুর...

প্যারোলে মেলেনি মুক্তি, কারাফটকে বাবাকে শেষ দেখা দেখলেন ছাত্রলীগ নেতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর পর শেষবারের মতো মরদেহ দেখতে প্যারোলে মুক্তি...