Home জাতীয় বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই দেশ সংকটে পড়েছে : গোলাম পরওয়ার
জাতীয়

বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই দেশ সংকটে পড়েছে : গোলাম পরওয়ার

Share
Share

 জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই দেশ নানা সংকটে পড়েছে এবং অর্থনৈতিক সূচকগুলোতে নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে। তিনি দাবি করেন, বর্তমান সরকারের সময় রেমিট্যান্স কমেছে, জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে এবং কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড নিয়ে সরকারের ভেতরেই দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।

সোমবার বিকেলে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ১১–দলীয় জোটের প্রার্থী আবিদুর রহমানের পক্ষে শহরের শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সমাবেশে গোলাম পরওয়ার বলেন, দেশে যদি জ্বালানি তেলের কোনো সংকট না থাকে, তাহলে পেট্রলপাম্পগুলোতে দীর্ঘ লাইন কেন দেখা যাচ্ছে—এই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। তিনি আরও অভিযোগ করেন, সরকার বাস্তবতা অস্বীকার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

এর আগে একই দিনে সদর উপজেলার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন তিনি। সেখানে তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের ওপর ভিত্তি করেই বর্তমান সংসদ গঠিত হয়েছে এবং সেই আন্দোলনের চেতনা অনুযায়ী দেশ পরিচালনায় জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনের পর বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, দলটি দেশের চেয়ে নিজেদের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে।

সমাবেশে সভাপতিত্ব করেন ১১–দলীয় জোটের প্রার্থী আবিদুর রহমান। এছাড়া উভয় সমাবেশে জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচনে জোট প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘এটা শাহবাগ নয়, মহান জাতীয় সংসদ’ মন্তব্যে অধিবেশন কক্ষে হট্টগোল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ। বিরোধীদলীয় এক সংসদ সদস্যের...

মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎মোংলায় কোস্টগার্ডের তত্ত্বাবধানে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। বুধবার (২৬...

Related Articles

ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি ৫৫০, মৃত্যু নেই

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৫৫০ জন...

সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অননুমোদিত অ্যাপ থেকে সতর্ক করল বিএফআইইউ

সহজ শর্তে দ্রুত ঋণ দেওয়ার প্রলোভন দেখানো ৩১টি অননুমোদিত ঋণদাতা অ্যাপ থেকে...

উচ্ছেদের আধা ঘণ্টার মধ্যেই ফুটপাতে ফিরলেন হকাররা

গাজীপুর মহানগরের ব্যস্ততম জয়দেবপুর বাজার ও রাজবাড়ী রোডের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান...

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রোম: গবেষণার স্বপ্নে এক তরুণের বিশ্বমঞ্চে যাত্রা

মোহাম্মদ রাহবার ইসলাম তুর্য‍্য ফরেস্ট্রি পড়া তাঁর শৈশবের স্বপ্ন ছিল না। আগ্রহ...