Home আঞ্চলিক জামালপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দুইজনের কারাদণ্ড
আঞ্চলিক

জামালপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দুইজনের কারাদণ্ড

Share
Share

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)।জামালপুরে মোটরসাইকেলের ট্যাংক থেকে বোতলে ভরে জ্বালানি তেল অবৈধ মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পৌর শহরের গেইটপাড় স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন।দন্ডপ্রাপ্তরা হলেন- মো. হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩)। তাঁরা দুইজন শ্বশুর ও জামাই বলে জানা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন জানান, মোঃ হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩) বিভিন্ন ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের মাধ্যমে পেট্রোল সংগ্রহ করে পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে মোটরসাইকেলের ট্যাংক থেকে বোতলে ভরে মজুদ করছিলেন। এ সময় তাদের বিরুদ্ধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও জানান, জেলায় জ্বালানি সংকট মোকাবেলায় পেট্রোলিয়াম আইন অনুযায়ী কালোবাজারি ও অবৈধ মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি ছুড়ে গায়ককে হত্যা

উত্তর প্রদেশের শ্যামলিতে হরিয়ানভি পপ মিউজিক তারকা ও জনপ্রিয় ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে (৩৫) প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৬...

মতিঝিল বিভাগে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩

রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায়...

Related Articles

পীরগঞ্জে বাড়ছে কলার আবাদ, লাভের আশায় ঝুঁকছেন কৃষকেরা

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বাড়ছে বাণিজ্যিকভাবে কলার আবাদ। ধান,...

গোয়াইনঘাটে সড়কের মাঝখানে ৯০ গাছ রেখেই আরসিসি ঢালাই

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের হাদারপার-দমদমা সড়কের মাঝখানে ৯০টি গাছ রেখেই চলছে...

সরকারি মালামাল নিষ্পত্তিতে ভূমিকা, কোর্ট ইন্সপেক্টরকে সম্মাননা

সরকারি নির্দেশনা ও বিধিবিধান অনুসরণ করে সরকারি মালামাল ধ্বংস ও নিষ্পত্তির কার্যক্রমে...

পোল্ট্রি খামার থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ৫ বছরের শিশু , হাসপাতালে ভর্তি

নওগাঁর সাপাহারে পাঁচ বছরের এক শিশুকন্যাকে পোল্ট্রি খামারে নিয়ে গুরুতর নির্যাতনের এক...