Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

Share
যুক্তরাষ্ট্রের হামলায় ভারতীয়দের লাশের সারি, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব
Share

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে ভারত। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিকসকে ডেকে এ ঘটনায় কড়া প্রতিবাদ জানায়।

ভারতের দাবি, বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলার সময় সেখানে অন্তত ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে একই এলাকায় পৃথক এক হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায়ও মার্কিন দূতকে তলব করেছিল ভারত। সর্বশেষ ঘটনার পর আবারও ওয়াশিংটনের কাছে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ভারতীয় নাবিকদের কল্যাণ ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, ‘জাহাজে হামলার ঘটনার পর আমরা জোরালো প্রতিবাদ জানিয়েছি।’

জয়সওয়াল বলেন, ‘আমরা মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছি এবং সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে আমাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছি। একই সঙ্গে কঠোর প্রতিবাদও জানিয়েছি।’

তিনি বলেন, এ ধরনের সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। তাঁর ভাষায়, সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের একমাত্র পথ হলো সংলাপ ও কূটনীতি। পাশাপাশি আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে নিরবচ্ছিন্ন নৌ-চলাচল নিশ্চিত করতে হবে।

ভারতের সরকারি তথ্য অনুযায়ী, চার দিনের মধ্যে ওমান উপকূলের কাছে ভারতীয় ক্রু পরিচালিত বিদেশি পতাকাবাহী তিনটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে।

এদিকে, হরমুজ প্রণালিতে চলাচলের ওপর বিধিনিষেধের কারণে উপসাগরীয় অঞ্চলে বহু জাহাজ আটকে রয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলে একাধিক নৌ-নিরাপত্তা সংকটের ঘটনা ঘটেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে কী হবে, জানালেন ধর্মমন্ত্রী

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য...

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

Related Articles

ইমরান খানের তিন বোনই আটক, পাকিস্তানে চরম উত্তেজনা

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের পরিবার ও শীর্ষ...

‘নতুন অস্ত্র দেখে বিস্মিত হবে বিশ্ব’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা আক্রমণের বিরুদ্ধে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া...

‘মানুষ বাষ্পীভূত’ করার মতো ভয়ংকর বোমা ইসরায়েলকে দিচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও ধ্বংসযজ্ঞের মধ্যেই ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ শক্তিশালী ও...

ব্রিটিশদের পাসপোর্ট নিয়ে ৯৯ দিনের সতর্কতা

  বড়দিনের ছুটিতে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করা ব্রিটিশ নাগরিকদের এখনই পাসপোর্ট যাচাই...

;