Home আঞ্চলিক বাগেরহাটে বাসচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বাগেরহাটে বাসচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

Share
Share

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাসচাপায় মো. সামিরুল ইসলাম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিরুল কুমিল্লার হোমনা উপজেলার মো. সাইফুল ইসলামের ছেলে। পরিবার নিয়ে সে কাটাখালী এলাকায় বসবাস করত এবং বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করত। কর্মস্থলে যাওয়ার সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে সামিরুল তার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে রওনা দেয়। খুলনা-মোংলা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী ‘সেতু পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সামিরুল। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উত্তম পাল জানান, “শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায় ও বুকে আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।” তিনি আরও জানান, “আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর...

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে শেরপুরে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান , শেরপুর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়,...

Related Articles

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন প্রবাসী মানবকল্যাণ সংগঠন গোল্ড...

পীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু, নিখোঁজ আরও দুই জন

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে স্রোতের...

মাদকের করাল গ্রাস থেকে তরুণদের রক্ষায় কার্যকরি পদক্ষেপের আহ্ববান

ওমর ফারুক, কক্সবাজার কক্সবাজারে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে...

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনমত গঠন এবং সাহিত্যে অনন্য...