পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোত সীমান্ত এলাকা থেকে তমিজ উদ্দিন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এর জেরে দীপঙ্কর গোপ (৩৫) নামের এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে এসেছেন সীমান্ত এলাকার বাসিন্দারা।
শনিবার সকালে উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজোত সীমান্তের মেইন পিলার ৭৪২-এর ১২ নম্বর সাবপিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার বাসিন্দা।
এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিষয়টির সমাধান হয়নি বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার সকালে হারিয়ে যাওয়া গরু খুঁজতে বিরাজোত সীমান্তে যান বৃদ্ধ কৃষক তমিজ উদ্দিন। পরে সেখান থেকে তাঁকে বিএসএফের চাউলহাটি ক্যাম্পের সদস্যরা ধরে নিয়ে যান বলে অভিযোগ পরিবারের।
তমিজ উদ্দিনের ছেলে আজাহার বলেন, ‘আমার বাবা কানে কম শোনেন। ঠিকমতো চলতেও পারেন না। গরু খুঁজতে সীমান্তের কাছে গেলে তাঁকে বিএসএফ ধরে নিয়ে যায়।’
এরপর শনিবার সকালে ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপ সীমান্তসংলগ্ন এলাকায় চা-বাগানে কাজ করার সময় বাংলাদেশের একটি আখখেতে প্রবেশ করে আখ ভাঙার চেষ্টা করেন বলে স্থানীয়দের অভিযোগ। এ সময় তাঁকে ধরে নিয়ে আসেন সীমান্ত এলাকার বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, তমিজ উদ্দিনকে ফিরিয়ে দেওয়া হলে দীপঙ্কর গোপকেও ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়া হবে।
বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও শেষ পর্যন্ত বিষয়টির কোনো সমাধান হয়নি বলে জানা গেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে হঠাৎ লাউঞ্জের ভেতরে আগুন লাগে। এ সময়...
ByDesk ReportAugust 7, 2026নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে পেছন থেকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে...
ByDesk ReportAugust 7, 2026মাগুরার শ্রীপুর সরকারি কলেজের সামনে সিরাত প্রতিযোগিতার প্রচারণামূলক পোস্টার লাগানোকে কেন্দ্র করে...
ByDesk ReportAugust 8, 2026ইসরায়েলকে ‘অবৈধ’ রাষ্ট্র হিসেবে অভিহিত করে দেশটির বিরুদ্ধে মুসলিম বিশ্বের সব দেশকে...
ByDesk ReportAugust 8, 2026ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের হানিফ মিয়া ২০ টাকা করে দুটি লটারির টিকিট কিনেছিলেন। সংসারের...
ByDesk ReportAugust 8, 2026সাভারের আশুলিয়ায় বিএনপির স্থানীয় এক নেতাকে অভিনব কায়দায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ...
ByDesk ReportAugust 8, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment