সাভারের আশুলিয়ায় বিএনপির স্থানীয় এক নেতাকে অভিনব কায়দায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বাসার ফটকের সামনে বাজারের একটি ব্যাগে কাফনের কাপড়, একটি গুলি, আতর, সাবান, গোলাপজল ও হুমকির চিঠি রেখে যাওয়া হয়েছে। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ব্যাগটি জব্দ করে।
হুমকি পাওয়া নেতা মো. ইসমাইল হোসেন মোল্লা ইয়ারপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদপ্রার্থী।
পরিবারের সদস্যরা জানান, শনিবার (৮ আগস্ট) ভোর পাঁচটার দিকে বাসার ফটকের সামনে একটি বাজারের ব্যাগ দেখতে পান ইসমাইল হোসেন। ব্যাগের ভেতরে কাফনের কাপড়, গুলি, আতর, সাবান, গোলাপজল ও একটি চিঠি ছিল।
চিঠিতে লেখা ছিল, ‘প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন, এটা তো ভালো হচ্ছে না… ভালোবেসে শেষবিদায়ের সকল কিছুই দিয়ে পাঠালাম।’ চিঠির শেষে ‘অদৃশ্য মুসাফির’ নামে স্বাক্ষর করা হয়েছে।
ইসমাইল হোসেন মোল্লা বলেন, ‘এত দিন তো ভেবেছিলাম, আমার কোনো শত্রু নেই। এখন তো দেখছি আছে। কে বা কারা হুমকি দিয়েছে, বুঝতে পারছি না। তবে এই হুমকির ভয় আমি পাই না। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাজারের ব্যাগটি উদ্ধার করা হয়েছে। ব্যাগ থেকে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি চিঠি পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছে। নিউইয়র্ক স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-১২ আসনে বিশাল ব্যবধানে জয়ী হয়ে আইনসভার সদস্য নির্বাচিত...
ByDesk ReportNovember 4, 2026ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় জাহাঙ্গীর আলম (৫২) নামের এক পুলিশ উপপরিদর্শক (এসআই) নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে মাথায়...
ByDesk ReportNovember 4, 2026রাজধানীর শ্যামলীতে চলন্ত অবস্থায় ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...
ByDesk ReportNovember 10, 2026প্রায় আড়াই বছর পর প্রকাশ্যে এসেছেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট...
ByDesk ReportNovember 9, 2026ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার...
ByDesk ReportNovember 9, 2026শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল...
ByDesk ReportNovember 9, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment