Home আঞ্চলিক বরিশালে সাবেক যুব মহিলা লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়

বরিশালে সাবেক যুব মহিলা লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

Share
Share

বরিশাল নগরীর সদর রোড এলাকার একটি বাসা থেকে ঝালকাঠি জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে অশ্বিনী কুমার টাউন হলের সামনে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত কেকা বরিশালের সদর রোড এলাকার বাসিন্দা হিরন আহমেদ লিটুর স্ত্রী। মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু—এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম। তিনি বলেন, “রাত ৯টার দিকে জাতীয় সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। ঘরে ঢুকে দেখি কেকার মরদেহ খাটে শোয়া অবস্থায় রয়েছে। মহিলা পুলিশ তার দেহ পরীক্ষা করে দেখে শরীরের এক পাশে রক্ত জমাট বাঁধা রয়েছে।”

প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও পুলিশ জানিয়েছে, মরদেহে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, কেকাকে তার শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। তারা বলেন, মৃত্যুর পর বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয় এবং কাউকে খবর দেওয়া হয়নি।

কেকার এক আত্মীয় জানান, “যে ঘরে কেকার মরদেহ ছিল, সেই রুমের সামনে স্বামী লিটু হাতে রামদা নিয়ে বসে ছিলেন। কাউকে ভেতরে ঢুকতে দেননি। আমরা সন্দেহ করছি, তাকে হত্যা করা হয়েছে।” স্বজনরা জানিয়েছেন, তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

তবে কেকার মেয়ে দিতান আহমেদ জানিয়েছেন, তার মা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং কয়েক বছর আগে হার্টে রিং বসানো হয়েছিল। তিনি বলেন, “বিকেল থেকে মায়ের কোনো সাড়া-শব্দ না পেয়ে রাতে রুমে গিয়ে দেখি, মা খাটে পড়ে আছেন। তখনই বাবাকে জানাই। আমার মনে হয়, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।”

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “রোববার রাতে কেকা নিজ কক্ষে ঘুমাতে যান। পরদিন সন্ধ্যা পর্যন্ত দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে মেয়েরা দরজা খুলে দেখতে পান, তিনি মৃত অবস্থায় খাটে পড়ে আছেন।”

তিনি আরও জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে, তবে এটি আত্মহত্যা, অসুস্থতা নাকি হত্যাকাণ্ড—তা এখনই বলা যাচ্ছে না। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।”

৪০ বছর বয়সী শারমিন মৌসুমি কেকা ঝালকাঠি জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি গত জুলাই-আগস্ট মাসে তিনটি মামলার আসামি ছিলেন, যেগুলো রাজনৈতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দায়ের করা হয়েছিল।

ঘটনার পর বরিশাল নগরজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রতিবেশীরা বলছেন, কেকা সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন, তবে সম্প্রতি কিছুটা নিভৃত জীবনযাপন করছিলেন। সাবেক যুব মহিলা লীগ নেত্রী শারমিন মৌসুমি কেকার মৃত্যু বরিশাল ও ঝালকাঠির রাজনৈতিক অঙ্গনে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তার মৃত্যু স্বাভাবিক না পরিকল্পিত—তা নিয়ে এখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টিএসসি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থী আটক, শাহবাগ থানায় সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি এলাকা থেকে এক শিক্ষার্থীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।...

ঢাবির শাহনেওয়াজ হলের সামনে গুলির ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত

ঢাবির হলের সামনে গুলি নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি হাজারিবাগের বাসিন্দা নাইম আহমেদ টিটোন। তবে পুরোপুরি নিশ্চিত...

Related Articles

সংস্কারের বাহানায় যদি নির্বাচন না দেয়, তাই আপস করে জুলাই সনদে সই করেছি

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশকে অবৈধ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

ডাকসু ভবনের ক্যাফেটেরিয়ায় পচা মাংস রান্না; হাতেনাতে ধরলেন জুমারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের নিচতলায় অবস্থিত কলাভবন ক্যাফেটেরিয়ায় পচা...

৭১-এর কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে সমস্যা কোথায় : সংসদে গয়েশ্বর

১৯৭১ সালে জামায়াতে ইসলামির ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সমালোচনা করেছেন...

আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ...