Home আঞ্চলিক বগুড়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বগুড়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

Share
Share

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাহাদ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) রাতে আশেকপুর ইউনিয়নের রানীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহাদ বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। তিনি স্থানীয় আব্দুল লতিফের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন: হানিফ (৭০), চেলোপাড়া এলাকার সবেদ আলী সরদারের ছেলে, শিয়াবুর রহমান সৈকত (১৫), জোড়া দক্ষিণপাড়ার তৌহিদুল ইসলামের ছেলে, নয়ন (৪০), কাহালু উপজেলার দোয়ারী গ্রামের রমজান আলীর ছেলে।

দুই জন আহতের পরিচয় এখনও জানা যায়নি। কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই ফাহাদ নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় মাদকসেবীদের আস্তানায় অভিযান, গ্রেপ্তার ৪

মো. হারুন অর রশিদ, নওগাঁ নওগাঁর নিয়ামতপুর উপজেলার কানইল গ্রামে মাদকসেবীদের একটি আস্তানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক সেবনের...

বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা পর্যবেক্ষণের দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের

বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম ছড়িয়ে পড়ছে বলে দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। তাঁর দাবি, ২০২৩ সালের...

Related Articles

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার...

মোংলায় ২২১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট বাগেরহাটের মোংলায় উপকূলীয় অঞ্চলের ২২১ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে...

কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তরই সরকারের লক্ষ্য: মুক্তাদির

বাংলাদেশকে আরও বিনিয়োগবান্ধব, প্রতিযোগিতামূলক ও কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য বলে...

কুড়িগ্রামে বিএনপির দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার: মূল্যায়নের প্রত্যাশায় বিএনপি নেতা হাজী সোহেল

২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের কারণে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন কুড়িগ্রামের...