Home জাতীয় ফাহিম চৌধুরী বাংলাদেশের জেফ্রি এপস্টিন যে আ. লীগ নেতাদের মেয়ে সাপ্লাই দিত- আম্মার
জাতীয়

ফাহিম চৌধুরী বাংলাদেশের জেফ্রি এপস্টিন যে আ. লীগ নেতাদের মেয়ে সাপ্লাই দিত- আম্মার

Share
Share

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)–এর জিএস সালাউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আর এস ফাহিম চৌধুরীকে নিয়ে তীব্র অভিযোগ তুলেছেন।

তার পোস্টে তিনি ফাহিম চৌধুরীকে “বাংলাদেশের তরুণ জেফ্রি এপস্টিন” বলে উল্লেখ করেছেন ।

সালাউদ্দিন আম্মারের দাবি, আওয়ামী সরকারের সময় ফাহিম চৌধুরী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী সরকারের আমলে ফাহিম চৌধুরী দলীয় নেতাদের কাছে নারী সরবরাহ করার মতো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন এবং নিজস্ব ভাড়া করা ফ্ল্যাটে মদ ও নারীসহ নেতাদের আপ্যায়নের ব্যবস্থা করতেন।

এছাড়া গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগও তার পোস্টে উল্লেখ করা হয়েছে। পোস্টে আরও বলা হয়, সরকারের পতনের পর ফাহিম চৌধুরী দীর্ঘ সময় আত্মগোপনে থাকলেও বর্তমানে দেশে ফিরে প্রকাশ্যে চলাফেরা করছেন। তাকে কারা দেশে ফেরার সুযোগ করে দিয়েছে এবং কার আশ্রয়ে তিনি রয়েছেন—তা খতিয়ে দেখার দাবি জানান রাকসু জিএস। তিনি প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি তোলেন।

উল্লেখ্য, উত্থাপিত এসব অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এবং সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তা অভিযোগ হিসেবেই বিবেচিত হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের...