Home আঞ্চলিক ফার্নিচারের দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ: কিশোর শ্রমিক নিহত, আহত দোকানমালিক
আঞ্চলিক

ফার্নিচারের দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ: কিশোর শ্রমিক নিহত, আহত দোকানমালিক

Share
Share

নাজমুল হাসান, মাদারীপুর


মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ফার্নিচারের দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়ে নজরুল ইসলাম (নিরব) শরীফ (১৩) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় দোকানমালিক রবিউল ইসলাম আহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম গ্রামের বাসিন্দা হানিফ শরীফের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সে ওই দোকানে কাজ শিখছিল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো দোকানে কাজ চলাকালে সেখানে রাখা কেমিক্যালের একটি ড্রাম হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে নিরব ও দোকানমালিক রবিউল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন। আহত রবিউল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে মাটিচাপা দিয়ে সবজি চারা রোপণ, আদালতে চার্জশিট জমা

জমিজমা ও পারিবারিক দ্বন্দ্বের জেরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নারী রেহানা পারভীনকে শ্বাসরোধে হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে লাশ মাটিচাপা দিয়ে উপরে সবজির চারা...

ভারতে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হাসপাতালে হেনস্তার শিকার বাংলাদেশি নারী

ভারতে চিকিৎসা করাতে গিয়ে স্বামীর অকাল মৃত্যুর পর প্রদেয় বিল পরিশোধের অজুহাতে চরম হেনস্তার শিকার হতে হলো এক বাংলাদেশি গৃহবধূকে। চিকিৎসার বকেয়া প্রায়...

Related Articles

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

নিখোঁজের ৭ দিন পর নদীর পাড়ে মিলল নারীর মাটিচাপা মরদেহ: স্বামী গ্রেপ্তার

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় নিখোঁজের দীর্ঘ সাত দিন পর...

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে...

;