Home জাতীয় অপরাধ ২ কোটি টাকা দেন, সব সই করে দেব’: পিডিবির নির্বাহী প্রকৌশলীর ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

২ কোটি টাকা দেন, সব সই করে দেব’: পিডিবির নির্বাহী প্রকৌশলীর ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

Share
Share

“আমি দুই কোটি টাকার কমে নড়ব না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কী বলে! একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? সোজা হিসাব-৫ কোটি টাকার মালামাল সে আত্মসাৎ করেছে, সেখান থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।”-লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঠিক এমন চাঞ্চল্যকর কথোপকথন ও সরাসরি নগদ অর্থ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ছড়িয়ে পড়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুর্নীতি ও ঘুষ লেনদেনের ভিডিওটি ভাইরাল হলে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজে দেখা যায়, কার্যালয়ে অবস্থানকালে অজ্ঞাত কয়েকজন ব্যক্তির সঙ্গে কোনো কাজের বিল পাস করানো এবং মালামাল আত্মসাতের বিষয়ে দেনদরবার করছেন নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন।

ভিডিওতে তাঁর মুখের স্পষ্ট বক্তব্য ও আচরণ দেখা গেলেও অপরপ্রান্তের অর্থ প্রদানকারী ব্যক্তিদের চেহারা বা পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সেখানে একপর্যায়ে তাঁকে বাণ্ডিল করা নগদ টাকা হাতে নিয়ে গণনা করতে দেখা যায়। টাকা দেওয়ার সময় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “এখানে ৩৫ স্যার, আর আগে দিয়েছি এক লাখ।” জবাবে নির্বাহী প্রকৌশলী তা নিশ্চিত করে নেন।

তবে ছড়ানো ভিডিওটি ঠিক কতদিন আগের বা কোন বিশেষ প্রকল্পের লেনদেন সংক্রান্ত, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। চাঞ্চল্যকর এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনার ব্যাখ্যা জানতে পিডিবির ওই নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের দাপ্তরিক মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিদ্যুৎ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন প্রকাশ্য ও মোটা অঙ্কের ঘুষ দাবি এবং অর্থ গ্রহণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টাঙ্গাইলে ধুমধাম করে বট-পাকুড়ের বিয়ে, পাঁচ শতাধিক মানুষের ভোজ

টাঙ্গাইলের মির্জাপুরে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে দেওয়া হয়েছে একটি বট ও একটি পাকুড়গাছের। সনাতন ধর্মীয় রীতি মেনে গাছ দুটিকে বর-কনে সাজিয়ে...

বাংলাদেশ থেকে ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ডগুলো

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের তৈরি পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে...

Related Articles

নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হলে প্রতিরোধ করবে বিজিবি

নাশকতার উদ্দেশ্যে কেউ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তা প্রতিরোধ...

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে নিয়োগ, আবেদন শুরু ৩ ডিসেম্বর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে...

টেকনাফে গুলিবিদ্ধ হাতি লোকালয়ে, তাড়াতে ঢিল ছুড়ল গ্রামবাসী

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ ও আহত একটি বন্যহাতি আবারও লোকালয়ে ঢুকে একটি বসতঘরে...

হেফাজতের প্রতিবাদে কুমিল্লায় মাহফিল করতে পারলেন না তাহেরী

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের প্রতিবাদ ও প্রশাসনের অনুমতি না...

;