Home জাতীয় বাজেটকে ‘চানাচুরের মতো’ বললেন জামায়াতের এমপি আমির হামজা
জাতীয়

বাজেটকে ‘চানাচুরের মতো’ বললেন জামায়াতের এমপি আমির হামজা

Share
Share

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘চানাচুরের মতো’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আমির হামজা। তাঁর ভাষ্য, বাজেট শুনতে ভালো লাগলেও এর প্রভাব মানুষের জন্য সুখকর নাও হতে পারে।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আমির হামজা বলেন, ‘এই বাজেট অনেকটা চানাচুরের মতো। শুনতে ভালো লাগে, কিন্তু খেলে পেট খারাপ হয়।’

বাজেটকে জনগণের কল্যাণ নিশ্চিত করার কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের আয় বাড়াতে কর প্রশাসনের আধুনিকায়ন জরুরি। একই সঙ্গে কর ফাঁকি ও অর্থপাচার রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সাধারণ মানুষের ওপর নতুন করে করের চাপ না বাড়িয়ে রাজস্ব আহরণের নতুন ক্ষেত্র খুঁজে বের করার পরামর্শ দেন এই সংসদ সদস্য। পাশাপাশি দেশের অন্যতম বড় সমস্যা বেকারত্ব মোকাবিলায় শিল্পায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষা খাতের বরাদ্দ নিয়ে সমালোচনা করে আমির হামজা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার প্রতি দীর্ঘদিনের অবহেলার কথা তুলে ধরে তিনি বলেন, ‘ইবতেদায়ি মাদ্রাসা এবং প্রতিটি জেলা শহরে একটি করে ফাজিল ও কামিল মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নেওয়া উচিত।’

কৃষকদের জন্য স্বল্পমূল্যে সার ও বীজ সরবরাহ এবং কৃষি যন্ত্রপাতি শুল্কমুক্ত করার দাবি জানান তিনি।

রেল যোগাযোগ উন্নয়নের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ থেকে ২২ হাজার শিক্ষার্থীর সুবিধার্থে বিশ্ববিদ্যালয় হয়ে রেললাইন চালুর উদ্যোগের কথা শোনা গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি নেই। আগামী বাজেটে এ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তিনি।

সরকারের বাজেট-সংক্রান্ত দাবির সমালোচনা করে তিনি বলেন, সরকার বলছে বাজেট নিয়ে আনন্দের বন্যা বইছে। কিন্তু বাজেট উপস্থাপনের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

বিগত সময়ের মতো এবারও বাজেটের অর্থ যেন পাচার না হয়, সে বিষয়ে নিশ্চয়তা চেয়ে তিনি বলেন, অর্থপাচার রোধে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা জনগণের সামনে স্পষ্ট নয়। শুধু গতানুগতিক বক্তব্য দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য’—কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী শাহে আলম

গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ জানানোর পরও বিভিন্ন জেলা ও উপজেলা প্রকৌশলীদের অনেকে উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...

‘অপ্রতিমের বয়স ১৩, সংখ্যাটি সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই’

বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি শহরের সব সরকারি ভবনের কপালে কালো দিয়ে লিখে দিতে চাই।’ শনিবার...

Related Articles

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু : সাবেক এমপি গাজী নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের মামলায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটনে সাতক্ষীরা-৪...

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার তিন দফা দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল বিস্ফোরণের...

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

;