Home আন্তর্জাতিক ‘প্রয়োজনে পা ভেঙে দেওয়া হবে’: ট্রাম্পকে চরম হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের
আন্তর্জাতিক

‘প্রয়োজনে পা ভেঙে দেওয়া হবে’: ট্রাম্পকে চরম হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

Share
Share

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুশিয়ারি দিয়ে চরম বার্তা দিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, তেহরানের এমন শক্তিশালী রক্ষক রয়েছে, যারা প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্টের ‘পা ভেঙে দেবে’। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এক প্রতিবেদনে সেনাপ্রধানের এই বিস্ফোরক বক্তব্যের কথা প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানানো হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রশাসনের অবস্থান ও ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেন সেনাপ্রধান আমির হাতামি। তিনি বলেন, পারস্য উপসাগরীয় এই জলসীমা নিয়ে ওয়াশিংটনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যকে হালকাভাবে গ্রহণ করা আন্তর্জাতিক মহলের একটি চরম ভুল হবে। ইরান নিজেদের সার্বভৌমেত্ব রক্ষায় যেকোনো কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না বলেও তিনি স্পষ্ট সংকেত দেন।

ইরানি সেনাপ্রধান দাবি করেন, ওই কৌশলগত অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তাঁর মতে, পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালিতে অনুমতি ছাড়া প্রবেশের কোনো সুযোগ যুক্তরাষ্ট্রের আর নেই। এ ছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে পুনরায় আগের অবস্থানে ফিরে আসতে বা শক্তিশালী হতে দেবে না বলেও তেহরানের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন তিনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক এই নৌপথ বা হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের আওতাধীন করার বা মার্কিন প্রভাবে রাখার হুমকি দিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের সেই বিতর্কিত বক্তব্যের সরাসরি প্রতিক্রিয়ায় ইরানি সেনাপ্রধানের এই কঠোর বক্তব্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সামরিক টানাপোড়েনকে নতুন মাত্রায় পৌঁছে দিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মজুরি বৃদ্ধির ঘোষণায় উচ্ছ্বাস, গাজীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণাকে স্বাগত জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল করেছেন পোশাকশ্রমিকেরা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ...

ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আ. লীগ : রিজভী

আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম...

Related Articles

নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে

  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে...

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ...

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

ডব্লিউডব্লিউইতে ব্রনসন রিড নামে পরিচিত অস্ট্রেলীয় রেসলার জার্মেইন হ্যালি মারা গেছেন। শুক্রবার...

শিশু ছাড়া খেলার মাঠে বসায় জার্মানিতে নারীকে ২৫ ইউরো জরিমানা

জার্মানির একটি শিশুদের খেলার মাঠে বেঞ্চে বসে কান্না করার সময় ২৫ ইউরো...

;