Home আঞ্চলিক পীরগঞ্জে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের সংবর্ধনা ও আলোচনা সভা
আঞ্চলিক

পীরগঞ্জে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের সংবর্ধনা ও আলোচনা সভা

Share
Share

 

জুলাই গণ–অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। পাশাপাশি জুলাই গণ–অভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির বাবলুর রশিদ, উপজেলা বিএনপির নেতা জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পৌর বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা এবং সহসভাপতি মোকাদ্দেস হায়াত মিলন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণ–অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, গণ–অভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আন্দোলনে আত্মত্যাগকারী ও অবদান রাখা ব্যক্তিদের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা গণতন্ত্র, মানবাধিকার ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এমপিদের ডেকে নৈতিকতা ও শৃঙ্খলার বিষয়ে সতর্ক করলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে দলীয় শৃঙ্খলা, নৈতিকতা...

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে। মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া...

Related Articles

শেরপুরে হেরোইন-ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

মো. মাকসুদুর রহমান, শেরপুর শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের গুদারাঘাট এলাকায় অভিযান...

অব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী সলঙ্গা হাট, বাড়ছে জনদুর্ভোগ

আবু হানিফ, সিরাজগঞ্জ একসময় ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল সিরাজগঞ্জের ঐতিহাসিক...

ফার্নিচারের দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ: কিশোর শ্রমিক নিহত, আহত দোকানমালিক

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ফার্নিচারের দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত...

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে মুরাদনগরে বিএনপির দোয়া মাহফিল

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা  জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত এবং আহতদের...