Home বিনোদন পারলে ‘এটা বদলাও’—ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
বিনোদন

পারলে ‘এটা বদলাও’—ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

Share
Share

বিশ্বকাপের শেষ ষোলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম জাতীয় ফুটবল দল। ম্যাচ শেষে গোল উদযাপনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।

ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে ঘিরে বিতর্ক তৈরি হয়। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখায় তার এক ম্যাচ নিষেধাজ্ঞা হওয়ার কথা থাকলেও পরে তিনি শেষ ষোলোর ম্যাচে খেলার সুযোগ পান। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এ বিষয়ে ফিফা সভাপতিকে ফোন করেছিলেন ট্রাম্প। যদিও ফিফা এমন কোনো হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে।

তবে মাঠের খেলায় বেলজিয়াম ছিল সম্পূর্ণ আধিপত্যশীল। দলের অন্যতম তারকা কেভিন ডি ব্রুইনাকে শুরুর একাদশে না রেখেও বড় ব্যবধানে জয় তুলে নেয় তারা। অন্যদিকে বালোগান পুরো ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেননি।

যোগ করা সময়ের ৯৩ মিনিটে গোল করে যুক্তরাষ্ট্রের বিদায় নিশ্চিত করেন বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু। গোলের পর তিনি ট্রাম্পের নাচের ভঙ্গি অনুকরণ করে উদযাপন করেন। পরে তার সঙ্গে যোগ দেন সতীর্থরাও।

ম্যাচ শেষে এক্সে পোস্ট করে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। সেখানে সংক্ষিপ্ত বার্তা ছিল—“এটা বদলাও”, যা সামাজিক মাধ্যমে ট্রাম্পকে উদ্দেশ্য করেই দেওয়া খোঁচা হিসেবে ব্যাপক আলোচনায় আসে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তা ও উদ্বেগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে...

সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আগুনের সূত্রপাত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজ...

Related Articles

‘খাদ্যসংকট’ নিয়ে বৈঠক: দক্ষিণ সুদানের উপদেষ্টার ছবি নিয়ে তোলপাড়, বাস্তবতা কী?

সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তুত গাতলুয়াক মানিমে ও...

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ...

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয় দর্শকরা

ভারতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গান প্রচারের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির দর্শকদের...

পাঁচ লাখ অতিথির বিয়ে, ২৫ লাখ রসগোল্লা শেষ কয়েক সেকেন্ডেই!

বিয়ের আসরে উড়ছে বিপুল পরিমাণ টাকা। মেঝেতে ছড়িয়ে থাকা সেই নোট ঝাড়ু...

;