Home জাতীয় অপরাধ পায়ে মাড়িয়ে চানাচুর তৈরি, পোড়া তেলে ভাজা; জরিমানা ৩ লাখ
অপরাধ

পায়ে মাড়িয়ে চানাচুর তৈরি, পোড়া তেলে ভাজা; জরিমানা ৩ লাখ

Share
Share

ময়দার খামির পায়ে মাড়িয়ে তৈরি করা হচ্ছিল চানাচুর। পরে দীর্ঘদিনের পোড়া তেলে তা ভাজা হচ্ছিল। মসলা মাখানো ও প্রস্তুত চানাচুর রাখা হচ্ছিল ময়লা মেঝেতে। এ ছাড়া চানাচুরে ব্যবহার করা হচ্ছিল ক্ষতিকর রাসায়নিক রং।

বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় ‘ডলার চানাচুর অ্যান্ড সেমাই কারখানায়’ অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে চালানো এ অভিযানে কারখানার মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করেন বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।

অভিযান শেষে মো. রাসেল বলেন, কারখানায় পায়ে মাড়িয়ে ময়দার খামির তৈরি এবং চানাচুরে মসলা মাখানো হচ্ছিল। দীর্ঘদিনের পোড়া তেলে চানাচুর ভাজার পাশাপাশি ময়লা মেঝেতে তা রাখা ও প্যাকেটজাত করা হচ্ছিল। চানাচুরে ক্ষতিকর রাসায়নিক রংও ব্যবহার করা হচ্ছিল।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত : বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই

যুক্তরাষ্ট্র ও ইরানের তীব্র সামরিক সংঘাত এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে চরম বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম...

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’: শেখ হাসিনা

নিজের অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভাপতির দায়িত্ব পালন করবেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম—এমনটাই জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যমকে...

Related Articles

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো শেষ হয়নি বিচারিক কার্যক্রম

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২...

পত্নীতলায় ৫০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

  নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক...

তিন শিক্ষার্থীকে বলাৎকার : ঝিনাইদহে মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে দারুল উলুম মাদরাসার...

খাটের সঙ্গে শিকলে বেঁধে স্ত্রীকে নির্মম নির্যাতন, তিন দিন পর লাশ উদ্ধার

রাজধানীর খিলক্ষেতে স্ত্রীকে খাটের সঙ্গে শিকলে বেঁধে বেল্ট দিয়ে পিটিয়ে অমানবিক নির্যাতনের...