Home খেলাধুলা পাকিস্তান থেকে স্বর্ণজয়ী গালিব-জয়ের বীরের বেশে দেশে ফেরা, তবুও কেন আক্ষেপ?
খেলাধুলাজাতীয়

পাকিস্তান থেকে স্বর্ণজয়ী গালিব-জয়ের বীরের বেশে দেশে ফেরা, তবুও কেন আক্ষেপ?

Share
Share

পাকিস্তানে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়া রিজিওনাল চ্যাম্পিয়নশিপ ২০২৬ (ইনডিভিজুয়াল)-এ স্বর্ণজয়ী বাংলাদেশ দলের খেলোয়াড়রা বীরের বেশে দেশে ফিরছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজনেস ক্লাসে তাদের দেশে আনা হয়। বিমানে ওঠার পরপরই জাতীয় পতাকাবাহী এই সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে স্বর্ণজয়ীদের শুভেচ্ছা জানানো হয়। পরে কেক কেটে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
এ উদ্যোগের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। খেলোয়াড়দের এমন সম্মান প্রদর্শন তাদের অনুপ্রেরণা জোগাবে বলে মনে করা হচ্ছে।
এ সময় সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় সানোয়ার হোসেনও উপস্থিত ছিলেন। তিনি খেলোয়াড়দের সঙ্গে থেকে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন।

এছাড়া বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি দেশের খেলোয়াড়দের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বাড়াতে কাজ করছেন বলে উল্লেখ করা হয়। এর ইতিবাচক ফলও ইতোমধ্যে পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ ব্যাডমিন্টনের সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতে আরও সাফল্য আসবে এবং দেশের ব্যাডমিন্টন নতুন উচ্চতায় পৌঁছাবে।

বাংলাদেশ ব্যাডমিন্টন ওয়ারিয়র্স পেজ এবং সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে খেলোয়াড়দের সম্মাননা প্রদানের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আবারও ধন্যবাদ জানানো হয়েছে।

জয়-গালিবদের স্বর্ণজয়ের এই গল্পের আড়ালে কিছু আক্ষেপও রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পৃষ্ঠপোষকতা বৃদ্ধি এবং ফেডারেশন ও ক্রীড়া পরিষদের সমন্বিত উদ্যোগ থাকলে ব্যাডমিন্টনে আরও বড় সাফল্য অর্জন সম্ভব।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল-২০২৬-এর চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

সাকিব ময়মনসিংহের ফুটবলে আবারও শিরোপা জিতেছে ঈশ্বরগঞ্জ। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে ত্রিশাল উপজেলা ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ...

শেরপুরে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর  কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুরে বিভিন্ন সার ডিলার ও গুদাম পরিদর্শন করেছেন...

Related Articles

এসএসসির পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী : জিপিএ-৫ পেলেন ৩০৭৯ জন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত...

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান: বিপুল পরিমাণ ‘বিদেশি মদ’ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বসতবাড়িতে অভিযান চালিয়ে...

রুমিন ফারহানা গালি না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না: জামায়াত আমির

জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র...

মোংলায় তিন মাসে ডেঙ্গু ও হামে আক্রান্ত ৪৩৩, মৃত্যু ২

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোংলা উপজেলায় গত তিন মাসে ডেঙ্গু...