Home স্বাস্থ্য পাঁচ অভ্যাসে লাল মাংস না খেলেও বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি
স্বাস্থ্য

পাঁচ অভ্যাসে লাল মাংস না খেলেও বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি

Share
Share

লাল মাংস বা চর্বিজাতীয় খাবার না খেলেও কিছু দৈনন্দিন অভ্যাসের কারণে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, হৃদ্‌যন্ত্র সুস্থ রাখতে শুধু খাবার নয়, জীবনযাপন ও মানসিক স্বাস্থ্যের দিকেও সমান গুরুত্ব দেওয়া জরুরি।

অতিরিক্ত মিষ্টি খাবার ও পানীয় গ্রহণ রক্তে শর্করা বাড়িয়ে তা দ্রুত চর্বিতে রূপান্তর করে। এর ফলে দীর্ঘমেয়াদে বাড়ে হৃদরোগের ঝুঁকি। একইভাবে সাদা চাল, ময়দা বা সাদা আটার তৈরি খাবারও রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে তোলে। স্বাস্থ্যকর বিকল্প হিসেবে গোটা শস্যদানা বা হোল গ্রেইন বেছে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

খাবারে লুকিয়ে থাকা লবণও বড় ধরনের ঝুঁকি তৈরি করে। প্রক্রিয়াজাত খাবার, চিপস, ইনস্ট্যান্ট নুডলস, সসেজ কিংবা কেচাপের মতো খাবারে থাকে অতিরিক্ত লবণ, যা উচ্চ রক্তচাপ বাড়িয়ে হৃদ্‌রোগের সম্ভাবনা বাড়ায়।

শরীর ও মনের যত্ন না নেওয়াও হৃদ্‌স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম ও চাপমুক্ত জীবনযাপন হৃদ্‌যন্ত্রের সুরক্ষার জন্য অপরিহার্য। একটানা বসে কাজ করার অভ্যাস, কিংবা একাকিত্বও মানসিক চাপ বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।

এ ছাড়া ধূমপান ও মদ্যপান সরাসরি হৃদরোগের আশঙ্কা বাড়ায়। সিগারেট, ই-সিগারেট বা ভেপ যাই হোক না কেন, রক্তনালির স্বাভাবিক নমনীয়তা নষ্ট হয়। মদ্যপানেও বাড়ে উচ্চ রক্তচাপ, ফলে হৃদ্‌রোগের সম্ভাবনা বেড়ে যায়।

চিকিৎসকেরা বলছেন, খাবার ও জীবনধারায় সামান্য পরিবর্তন আনলেই হৃদ্‌যন্ত্রকে দীর্ঘদিন সুস্থ রাখা সম্ভব।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭ জন নতুন করে

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই...

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ, আইনি ব্যবস্থার ঘোষণা

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের...

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে।...

ডিআর কঙ্গোয় ইবোলা প্রাদুর্ভাবে ১৩১ জনের মৃত্যু, উদ্বেগ বাড়ছে

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবে অন্তত ১৩১ জনের মৃত্যু হয়েছে...