Home আঞ্চলিক উখিয়ায় পাহাড়ে রক্তাক্ত অবস্থায় মিলল বন্য হাতির লাশ
আঞ্চলিক

উখিয়ায় পাহাড়ে রক্তাক্ত অবস্থায় মিলল বন্য হাতির লাশ

Share
Share

কক্সবাজারের উখিয়ার গহিন পাহাড়ে একটি পুরুষ বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। আনুমানিক ৩৫ বছর বয়সী হাতিটিকে স্থানীয় বাসিন্দারা বুধবার দুপুরে উখিয়ার দোছড়ি রফিকের ঘোনা এলাকায় পড়ে থাকতে দেখেন। এ সময় এর মুখ দিয়ে রক্ত ঝরছিল।

স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানালে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জনের মাধ্যমে ময়নাতদন্ত করান। আলামত সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। বন বিভাগের দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান জানান, প্রতিবেদনের ফল হাতে আসার পরেই নিশ্চিত হওয়া যাবে হাতির মৃত্যু স্বাভাবিক নাকি দুর্ঘটনাজনিত।

এলাকার মানুষের ধারণা, হাতিটি হয়তো বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে অথবা শিকারিদের আক্রমণের শিকার হয়েছে। তবে বন বিভাগ এখনই কোনো কারণ নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্ত শেষে গতকাল রাতেই হাতিটিকে বন বিভাগের তত্ত্বাবধানে মাটিচাপা দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, উখিয়া-টেকনাফের পাহাড়ি এলাকায় বন্য হাতির মৃত্যু ক্রমেই বেড়ে চলেছে। তারা বলছেন, পাহাড়ে মানুষের বসতি ও বৈদ্যুতিক তার ছড়িয়ে পড়ায় বন্যপ্রাণী নিরাপত্তাহীন হয়ে পড়ছে। বন বিভাগ বলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহরশী’-তে জুন ২০২৬ মাসের...

সিলেটে আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার হওয়া উচিত ;সিসিক প্রশাসক

সিলেট নগরীর অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...