Home আন্তর্জাতিক ট্রাম্প সমালোচনায় জিমি কিমেলের শো অনির্দিষ্টকালের জন্য বন্ধ
আন্তর্জাতিক

ট্রাম্প সমালোচনায় জিমি কিমেলের শো অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Share
Share

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টক শো ‘জিমি কিমেল লাইভ!’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মার্কিন নেটওয়ার্ক এবিসি। শোর হোস্ট জিমি কিমেল সম্প্রতি কনজারভেটিভ নেতা ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক মন্তব্য করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, কিমেলের বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয়, যার প্রভাব পড়ে অনুষ্ঠানের ভবিষ্যৎ সম্প্রচারে।

চার্লি কার্ক গত সপ্তাহে ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলিতে নিহত হন। ২২ বছর বয়সী টাইলার রবার্টসনকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। কার্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় এই হত্যাকাণ্ড ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে রাজনৈতিক তোলপাড় চলছে। কিমেল তাঁর বক্তব্যে দাবি করেন, ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ সমর্থকেরা হত্যাকাণ্ড থেকে নিজেদের বিচ্ছিন্ন প্রমাণ করতে চাইলেও ঘটনাটিকে রাজনৈতিক সুবিধা নেওয়ার হাতিয়ার বানাচ্ছেন।

এই মন্তব্যের পর ট্রাম্প নিজে শো বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটি আমেরিকার জন্য দারুণ খবর।’ ডেমোক্র্যাটরা অবশ্য এটিকে গণমাধ্যম নিয়ন্ত্রণের অংশ হিসেবে দেখছেন। তাঁদের অভিযোগ, এটি সরকারি ক্ষমতার অপব্যবহার এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় হুমকি।

এর আগে গত জুলাইয়ে সিবিএস ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট’ বাতিল করে, যখন কোলবার্ট ট্রাম্পের সঙ্গে প্যারামাউন্টের চুক্তি নিষ্পত্তি নিয়ে মন্তব্য করেছিলেন। সমালোচকেরা বলছেন, ধারাবাহিকভাবে লেট নাইট শো বন্ধ হওয়া যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যম ও বিনোদনজগতের স্বাধীনতার ওপর নতুন চাপ তৈরি করছে।

কিমেল বা তাঁর প্রতিনিধির পক্ষ থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া এখনো জানানো হয়নি। তবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্ত নতুন করে গণমাধ্যমের স্বাধীনতা ও প্রেসিডেন্টের ক্ষমতার সীমা নিয়ে বিতর্ক উসকে দিয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা জব্দ

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬০ গ্রাম শুকনো গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ সদর থানাধীন...

ডেঙ্গু মোকাবিলায় ৩ মাসব্যাপী অভিযান শুরু, মুন্সীগঞ্জে র‍্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’—এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো মুন্সীগঞ্জেও...

Related Articles

কারাগারেই ফোন ব্যবহার করছিলেন সাবেক এমপি , মিলল একাধিক পর্ন ভিডিও

ভারতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কর্নাটকের সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নার জব্দকৃত...

দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলা : ফিলিস্তিনির মৃত্যু

অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় প্রাণহানির ঘটনা ঘটে...

ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় সাফল্যের দাবি

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক সাফল্যের দাবি করেছে দেশটির...