Home আঞ্চলিক পটুয়াখালীতে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার: চিরকুটে লেখা ছিল…..
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পটুয়াখালীতে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার: চিরকুটে লেখা ছিল…..

Share
Share

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে চালিতাবুনিয়া ইউনিয়নের উত্তর চালিতাবুনিয়া গ্রাম থেকে রাকিব প্যাদা (৩০) ও তার স্ত্রী সোহাগী বেগমের (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। দম্পতির মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে ‘মানসম্মান সব গেছে, বাঁচ্ছা থাইকা কি হবে’—এই বাক্য নিয়ে রহস্য আরও জটিল আকার ধারণ করেছে।

পুলিশ ও স্থানীয়দের দাবি, ঘটনাটি আত্মহত্যা হলেও এর পেছনে বিস্তর রহস্য রয়েছে। চিরকুটে উল্লেখিত কথাগুলো পরিবারিক কলহ, মানসিক চাপ বা নানান সামাজিক সংকটের ইঙ্গিত বহন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটেছে । তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরদিন সকাল ৯টার দিকে। প্রতিবেশী এক আত্মীয় দম্পতির ঘরে ঢুকে প্রথমে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা গিয়ে মরদেহ নিচে নামিয়ে রাখেন।

চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দফাদার মোশাররফ হোসেন বলেন, “দুজনের গলায় ফাঁসের দাগ ছিল। আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের নামিয়ে ফেলেছিল। শুনেছি স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল।নিহত দম্পতির ৭ বছর বয়সী একটি সন্তান রয়েছে।”

ঘর থেকে উদ্ধার করা ডায়েরির দুটি পাতায় স্বামী-স্ত্রীর স্বাক্ষরিত একটি চিরকুট পাওয়া গেছে। এতে রয়েছে একাধিক বাক্য, যা দম্পতির মানসিক অবস্থা ও সিদ্ধান্ত সম্পর্কে ধারণা দিচ্ছে। চিরকুটে লেখা ছিল— “মানসম্মান সব গেছে। বাঁচা থাইকা কি হবে। নিজের জীবন নিজে দিছি। সোহাগীরও ইচ্ছা মৃত্যু বরণ করবো।”

এছাড়া আরও লেখা ছিল—“আমাদের লাশ যেন পোস্টমর্টেম না করে। আমাদের কবর যেন ঘরের পশ্চিম পাশে একসাথে হয়। আমাদের পোলার দিকে খেয়াল রাখবেন সবাই। আমার পোলা মা-বাবা ছাড়া এতিম। আমাদের দু’জনকে সবাই মাফ করে দিয়েন। বার বছর বিয়ে হয়েছে। এরকম খারাপ এখন কেন।’”

চিরকুটের এই লাইনগুলো দম্পতির সামাজিক মানসিক চাপ, আত্মসম্মান হারানোর বেদনাবোধ ও আত্মহত্যার ইঙ্গিত বহন করছে বলে ধারণা করছে পুলিশ। তবে এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কি না—তা নিয়েও প্রশ্ন রয়েছে স্থানীয়দের মাঝে। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়রা বলছেন, স্বামী-স্ত্রীর মধ্যে বহুদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। কিছুদিন আগেও তাদের মধ্যে বড় ঝামেলা হয়েছিল বলে জানান প্রতিবেশীরা।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, “ঘটনাস্থল থেকে চিরকুটসহ সব আলামত আমরা জব্দ করেছি। মরদেহ দুটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

তিনি আরও বলেন,“চিরকুটে কিছু বক্তব্য পাওয়া গেছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও হত্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রামেক হাসপাতালে যুক্ত হলো আধুনিক ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’ মেশিন

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর রোগীদের দ্রুত রোগজীবাণু শনাক্ত এবং উপযুক্ত অ্যান্টিবায়োটিক নির্বাচন সহজ করতে ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’...

স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার করল সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিন ধরে খানা-খন্দে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি সড়ক স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সংস্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার...

Related Articles

গোমস্তাপুরে চোরাই মালামাল, হেরোইন ও মাদকসেবীসহ ১৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিশেষ অভিযানে চোরাই গাড়ির যন্ত্রাংশ, হেরোইন ও বৈদ্যুতিক তার...

বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র উপকূলীয় জনপদ; আবহাওয়া...

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে কোরবানির মাংস নিয়ে শিশুদের বনভোজন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিশু শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে বনভোজনের...

রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম, সুন্দর নগর গড়ার আহ্বান

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী মহানগরের মতিহার থানার কাজলা ফুলতলা নদীতীর পর্যটন...