Home জাতীয় অপরাধ নারী-শিশুকে ঢাল বানিয়ে জাফলং সীমান্তে অবাধে চলছে চোরাচালান
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নারী-শিশুকে ঢাল বানিয়ে জাফলং সীমান্তে অবাধে চলছে চোরাচালান

Share
Share

সিলেটের জাফলং এলাকার সোনাটিলা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্তে চোরাচালানের উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র সংগঠিতভাবে নারী, পুরুষ ও এমনকি শিশুদের ব্যবহার করে সীমান্ত দিয়ে ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য দেশে প্রবেশ করাচ্ছে।

অভিযোগ রয়েছে, এসব চোরাকারবারীরা দিনমজুর শ্রেণির অসহায় মানুষদের কাজে লাগিয়ে প্রসাধনী সামগ্রী, কম্বল, চিনি, জিরা ছাড়াও মাদকদ্রব্য, ভারতীয় রুপি ও স্বর্ণ পাচার করছে। এতে করে একদিকে যেমন রাষ্ট্র রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে সীমান্ত এলাকায় সামাজিক ও নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।

স্থানীয়রা জানান, দিনের বেলায় সীমিত আকারে এ কার্যক্রম চললেও সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পুরো সীমান্ত এলাকা জুড়ে চোরাচালান বহুগুণে বৃদ্ধি পায়। অনেক সময় প্রকাশ্যেই এসব পণ্য বহন করতে দেখা যায়, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

এদিকে, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এমন প্রকাশ্য চোরাচালান বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
সচেতন মহলের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচি শুরু...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি পরিবারের মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ...

Related Articles

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

এআই নজরদারি থেকে ১০ লেন, বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

এআই ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি, স্বয়ংক্রিয় জরিমানা, ওভারপাস-আন্ডারপাস নির্মাণ এবং ভবিষ্যতে মহাসড়কটি ১০...

জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল

রংপুরের পীরগঞ্জে ব্যক্তিমালিকানাধীন একটি গোডাউনে সরকারি চালের বেশ কিছু বস্তা পাওয়ার অভিযোগ...

ডিম-মুরগির দাম বাড়তি, মাছেও স্বস্তি নেই রাজধানীর বাজারে

  রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে ডিম ও মুরগির দাম এখনো বাড়তি।...