Home জাতীয় নারায়ণগঞ্জে মসজিদে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে ‘বিশৃঙ্খলা’
জাতীয়রাজনীতি

নারায়ণগঞ্জে মসজিদে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে ‘বিশৃঙ্খলা’

Share
Share

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান সিটি মসজিদে জুমার নামাজ চলাকালে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ সময় মসজিদের ভেতরে ধাক্কাধাক্কি ও হট্টগোলের সৃষ্টি হলে দরজার গ্লাস ভেঙে যায় বলে জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা।

শুক্রবার (৮ মে) জুমার নামাজের সময় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান সিটি মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেছে।

মুসল্লিরা জানান, মসজিদটি সবসময় শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত হয় এবং খতিবের বয়ান শুনতে নিয়মিত মুসল্লিরা সেখানে নামাজ আদায় করেন। তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে কিছু লোক মসজিদের ভেতরে স্লোগান দিতে শুরু করলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে মুসল্লিদের ইবাদতে বিঘ্ন ঘটে। ধাক্কাধাক্কিতে অনেকের কাঁচের গ্লাস দিয়ে হাত-পা কেটে যায়।

এর আগে জুমার নামাজের খুতবার আগে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আমরা সবাইকে মসজিদে আসতে বলি, কারণ আমরা চাই সবাই মসজিদমুখী হোক। মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠুক।

তিনি আরও বলেন, মুসলমানরা যদি সজাগ না থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যেসব হুমকি ও ষড়যন্ত্র আসছে, তা মোকাবিলা করা সম্ভব হবে না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’

ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে ‘নয়াদিল্লি ঘোষণা’। কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে বিশ্বের সব ধরনের আগ্রাসনের নিন্দা জানানো...

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পাহারাদার’ হিসেবে থাকার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চলমান...

Related Articles

ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে ভেঙে ফেলা হলো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবসংস্কৃত সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ...

শেখ হাসিনা হয়তো অসুস্থ, তাই মুখ দেখান না : আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সশরীরে বা ভিডিও বার্তায় প্রকাশ্যে না আসার কারণ...

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা আত্মসাৎ : পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি সোনা আত্মসাৎ...

হাসপাতাল ব্যবস্থাপককে বস্তায় ভরে টেনে নেওয়ার ভিডিও: বাস্তবে যা ঘটেছে

রাজধানীর মিরপুরে সাদা বস্তায় মুড়ে এক ব্যক্তিকে রহস্যজনকভাবে টেনে নেওয়ার একটি ভিডিও...