Home আন্তর্জাতিক অবশেষে শেষ হলো প্রতীক্ষার প্রহর, সরকার গঠনের পথে বিজয়
আন্তর্জাতিকরাজনীতি

অবশেষে শেষ হলো প্রতীক্ষার প্রহর, সরকার গঠনের পথে বিজয়

Share
Share

তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সরকার গঠনের পথে এগিয়ে গেছেন অভিনেতা থালাপতি বিজয়। বিভিন্ন দলের সমর্থন নিয়ে তার দল টিভিকে এখন ১১৮ আসনের সমর্থন নিশ্চিত করেছে বলে জানা গেছে। খবর এনডিটিভির।

শুক্রবার সন্ধ্যায় চেন্নাইয়ে বিজয়ের বাসভবনের বাইরে সমর্থকদের ‘টিভিকে, টিভিকে’ স্লোগান দিতে দেখা যায়। সূত্রগুলো জানিয়েছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পরই তিনি রাজ্যপাল আর. ভি. আরলেকার সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাতে পারেন।

বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই টিভিকে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পায়। এর মাধ্যমে দীর্ঘ ৬২ বছর ধরে তামিলনাড়ুর রাজনীতিতে প্রভাব ধরে রাখা ডিএমকে ও এআইএডিএমকে এর আধিপত্যে বড় ধাক্কা লাগে।

তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হওয়ায় শুরুতে টিভিকেকে আমন্ত্রণ জানাতে রাজি হননি রাজ্যপাল। তিনি স্পষ্ট করে জানান, ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য অন্তত ১১৮ সদস্যের সমর্থনের প্রমাণ প্রয়োজন।

বিজয়ের দলের নির্বাচিত সদস্য সংখ্যা ছিল ১০৮। নিজেকে বাদ দিলে তার হাতে ছিল ১০৭ জন বিধায়ক। ফলে সরকার গঠনের জন্য আরও অন্তত ১০টি আসনের সমর্থন দরকার ছিল।

শেষ পর্যন্ত ভিসিকে এবং বামপন্থি দলগুলোর সমর্থনে সেই ঘাটতি পূরণ হয়েছে বলে রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে। রাজ্যপালের কাছে সরকার গঠনের আবেদনের পরই বিজয় সমঝোতার বিষয়ে বিস্তারিত জানাবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জোড়া গোলে মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে নতুন একটি রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর ১৩৮ দিন বয়সে বিশ্বকাপের এক ম্যাচে দুই গোল করে সবচেয়ে...

সিরাজগঞ্জের সলঙ্গায় ৮৫০ ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ, আটক ১

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় ৮৫০টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ টিপু সুলতান (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার...

Related Articles

শান্তি আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে পঞ্চম দফার সরাসরি শান্তি আলোচনা...

৩০০ শিশুর মৃত্যুতেও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন: শফিকুল ইসলাম মাসুদ

প্রস্তাবিত জাতীয় বাজেটের সাফল্য কেবল সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর ওপর নির্ভর করে...

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বর্ডার সিকিউরিটি ফোর্সের...

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক হতাহতের শঙ্কা

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৭ দশমিক...