Home সাম্প্রতিক কার্জন হলের নিরাপত্তাকর্মী এখন ছাত্রদল নেতা
সাম্প্রতিক

কার্জন হলের নিরাপত্তাকর্মী এখন ছাত্রদল নেতা

Share
Share

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের নিরাপত্তাকর্মী জুলহাস মিয়া। ইতোমধ্যে বিষয়টি নিয়ে সংগঠনটির ভেতরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত ৪ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পূর্ব শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে ২ মে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে কমিটির তালিকা প্রকাশ করা হলে সেখানে যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুলহাস মিয়ার নাম দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, জুলহাস মিয়া বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মূল ফটকে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে নিয়োগপ্রাপ্ত।

জুলহাস মিয়া জানান, ছোটবেলা থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। ২০১৭ সালে চাকরিতে যোগ দেওয়ার পরও বড় ভাইদের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকায় তিনি একটি ‘সম্মানসূচক’ পদ চেয়েছিলেন।

তিনি বলেন, ‘আমি বড় ভাইদের বলেছিলাম, একটা পোস্ট দিলে অন্তত বলতে পারব মহানগরে একটা পদ ছিল। পরে তারা বলেছিলেন সম্মান দিয়ে পার করে দেবেন।’

তবে কমিটিতে থাকা জুলহাস মিয়া তিনিই কি না, সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত নন বলেও দাবি করেন তিনি। এ কারণে এ নিয়ে কোনো ফেসবুক পোস্টও দেননি বলে জানান।

অন্যদিকে, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি মো. সোহাগ ভূঁইয়া জুলহাসের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিনিই জুলহাস। সে আমাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে। সিভি যাচাইয়ের দায়িত্বে থাকা সহ-সভাপতি আক্তার জানিয়েছিলেন, জুলহাস একজন রানিং স্টুডেন্ট।’

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা...

বান্দরবানের লামায় উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

ওমর ফারুক, কক্সবাজার বান্দরবানের লামায় পুষ্টি কার্যক্রম আরও জোরদার ও সমন্বিতভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল...

Related Articles

৩০০ শিশুর মৃত্যুতেও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন: শফিকুল ইসলাম মাসুদ

প্রস্তাবিত জাতীয় বাজেটের সাফল্য কেবল সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর ওপর নির্ভর করে...

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বর্ডার সিকিউরিটি ফোর্সের...

সালথায় সড়কের পাশ থেকে যুবকের হাত-পা কাটা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী এলাকায় এক যুবকের হাত-পা কাটা এবং ক্ষতবিক্ষত মরদেহ...

শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৭০ কোটি টাকারও বেশি বাজেট ঘোষণা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর নগর উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং আধুনিক...