Home জাতীয় দুর্ঘটনা নবীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দুর্ঘটনা

নবীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share
Share

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হেলেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামের শিপন মিয়ার স্ত্রী এবং বাবুল মিয়ার কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে স্বামীর বাড়ির একটি কক্ষে দরজার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হেলেনা বেগমকে দেখতে পান স্বজনরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে গোপলারবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ নির্ধারণ এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসিনাকে কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না ভারত : আনন্দবাজার

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কোনো অবস্থাতেই’ ঢাকার কাছে হস্তান্তর বা প্রত্যর্পণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম...

আনাক ক্রাকাতাউয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত: ইন্দোনেশিয়ায় আটকা পৌনে তিন লাখ বিমানযাত্রী

বিমানযাত্রীইন্দোনেশিয়ার কুখ্যাত আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরিতে হঠাৎ তীব্র অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় দেশজুড়ে ভয়াবহ বিমান চলাচলের বিপর্যয় সৃষ্টি হয়েছে। আকাশে সুবিশাল আগ্নেয় ছাই ও ঘন...

Related Articles

৭ হাজার মিটার উঁচু থেকে চিকিৎসক আসমার লাশ উদ্ধার

বিশ্বের অন্যতম দুর্গম স্থান কারাকোরাম পর্বতমালা অঞ্চলের ৭ হাজার ২৭ মিটার উঁচু...

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম...

ফ্রিজে মিলল স্ত্রীর কাটা মাথা, পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ

ভারতের আসামের গুয়াহাটিতে এক নববধূর আঙুল ও মাথা বিচ্ছিন্ন পচাগলা লাশ উদ্ধার...