Home জাতীয় অপরাধ জামালপুরের বকশীগঞ্জে বিলের পানিতে ভাসমান অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
অপরাধ

জামালপুরের বকশীগঞ্জে বিলের পানিতে ভাসমান অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Share
Share

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি।।জামালপুরের বকশীগঞ্জে বিলের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার (১ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পৌর এলাকার মালির চর হাজীপাড়া বিল থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলের দিকে হাজীপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা বিলের পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পরে স্থানীয়রা বকশীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিল থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ওই নারী কিভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। রহস্য উদ্ঘাটনে ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অভিষেকেই ৩০০ গোলের মাইলফলক ছুঁলেন গ্রিজম্যান

২০২৬ বিশ্বকাপ শেষে নতুন ক্লাব মৌসুমের প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক ম্যাচেই ক্যারিয়ারের ৩০০ গোলের মাইলফলক স্পর্শ...

ইন্টার মায়ামিতে ক্যাসেমিরো, এবার মেসির সতীর্থ ব্রাজিলিয়ান তারকা

ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির সহ-মালিক ডেভিড বেকহ্যাম। ম্যানচেস্টার ইউনাইটেডের...

Related Articles

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নিখোঁজ নারীর পরিচয় মিলেছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর...

কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট তিনটি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ...

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে...