Home আন্তর্জাতিক নবদ্বীপে তৃণমূল কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ
আন্তর্জাতিক

নবদ্বীপে তৃণমূল কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ

Share
Share

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ভোটগণনার দিন সংঘটিত এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নবদ্বীপ থানার রেলগেটসংলগ্ন এলাকায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের কার্যালয়টি লক্ষ্য করে হামলা চালানো হয়। সংশ্লিষ্ট আসনে বিজেপি প্রার্থীর জয়লাভের পরপরই একদল দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। পরে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে কার্যালয়ের ভেতরের বিভিন্ন নথিপত্র ও সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সময় পাশের দুটি দোকানঘরেও ভাঙচুরের ঘটনা ঘটে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। পাশাপাশি কার্যালয়টি দখলের চেষ্টাও করা হয়েছে বলে দাবি ওঠে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা দাবি করেছেন, এটি পূর্বপরিকল্পিত হামলা এবং নির্বাচনের ফল প্রকাশের পর এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এই সহিংসতা চালানো হয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটতে পারে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে পুতিনের বন্ধুত্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়...

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে...

Related Articles

নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে

  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে...

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ...

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

ডব্লিউডব্লিউইতে ব্রনসন রিড নামে পরিচিত অস্ট্রেলীয় রেসলার জার্মেইন হ্যালি মারা গেছেন। শুক্রবার...

শিশু ছাড়া খেলার মাঠে বসায় জার্মানিতে নারীকে ২৫ ইউরো জরিমানা

জার্মানির একটি শিশুদের খেলার মাঠে বেঞ্চে বসে কান্না করার সময় ২৫ ইউরো...

;